Japan Shooting:জাপানে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত দুই পুলিশ কর্মী সহ চার
Japan Shooting: জাপানের বুকে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি। আর তাতে চারজনের মর্মান্তিক মৃত্যু। যাদের মধ্যে দুজন পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যে অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি রাইফেল এবং ছুরি উদ্ধার হয়েছে।
ঘটনার পর একটি বহুতলে লুকিয়ে ছিল সে। সেখান থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মধ্য জাপানে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে শুধুই কি হামলা নাকি এর পিছনে নাশকতার বড় ছক ছিল সেটি নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা।

আর সেজন্যে দফায় দফায় ধৃতকে জেরা করছে স্থানীয় পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখোশ পরে এক ব্যক্তি হঠাত করেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এমনকি তার কাছে থাকা ছুরি নিয়েও হামলা চলে। আর তাতে চারজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ।
তাদের উপরেও হামলা চলে। ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছয়। পাল্টা বন্দুকবাজকে ধরতে পুলিশ গুলি চালায় বলেও অভিযোগ। আর সেই সময়েই স্থানীয় একটি বহুতলে অভিযুক্ত লুকিয়ে বলে জানা যায়।
ঘটনার পরেই পুলিশ জানাচ্ছে, গোলাগুলির মধ্যে দুজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে আরও দুজনের। শুধু তাই নয়, ঘটনায় আহত আরও বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ সুত্রে জানা গিয়েছে, হামলাকারীর পরনে ছিল টুপি ও চশমা। এমনকি মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল।

যদিও ওই হামলাকারী পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকে জাপানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ। তবে ওই ব্যক্তি বন্দুক কীভাবে পেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানে বন্দুক পাওয়ার প্রক্রিয়া যথেষ্ট কঠিন। সহজে পাওয়া যায় না।
সেখানে কীভাবে রাইফেলের মতো বন্দুক কীভাবে অভিযুক্তের হাতে এল তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।












Click it and Unblock the Notifications