অন্যের ধর্মকে হেয় করলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়! এমন শিক্ষা ইসলাম দেয় না বলে মন্তব্য হাসিনার

বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনাতে মুখ পড়েছে বাংলাদেশের। গোটা বিশ্বের কাছে কার্যত মাথা নত হয়েছে সে দেশের। আর এই ঘটনায় এক মুসলিম যুবকের গ্রেফতারের ঘটনা সামনে আসতেই আরও বিতর্ক তৈরি হয়েছে।

বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনাতে মুখ পড়েছে বাংলাদেশের। গোটা বিশ্বের কাছে কার্যত মাথা নত হয়েছে সে দেশের। আর এই ঘটনায় এক মুসলিম যুবকের গ্রেফতারের ঘটনা সামনে আসতেই আরও বিতর্ক তৈরি হয়েছে।

যদিও এই ঘটনাতে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশ প্রশাসনকে দিয়েছেন শেখ হাসিনা। আর এই বিতর্কের মুধ্যেই ফের একবার কুমিল্লার ঘটনা নিয়ে মুখ খুললেন সে দেশের প্রধানমন্ত্রী।

পাশাপাশি দিলেন দেশের ঐক্য বজায় রাখতে নির্দেশিকাও।

কুমিল্লার ঘটনা দুঃখজনক

কুমিল্লার ঘটনা দুঃখজনক

আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই কুমিল্লাতে ঘটে যাওয়া ঘটনাতে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। বলেন, মানবধর্মকে সম্মান করাটাই ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন আছে তেমন অন্য ধর্মকেও কেউ হেয় করতে পারেনা। এটা ইসলাম শিক্ষা দেয় না। অন্যের ধর্মকে যদি হেয় করা হয় তাহলে নিজের ধর্মকে অসম্মান করা হয় বলে মনে করেন সে দেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, হাসিনা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। এ দেশে সব ধর্মের নাগরিকদের অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

আইন কেউ হাতে তুলে নেবেন না

আইন কেউ হাতে তুলে নেবেন না

তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে হাসিনা সরকার। আর সেখানে দাঁড়িয়ে দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা, কেউ আইন হাতে তুলে নেবেন না। আপরাধীর বিচার হবে। শুধু তাই নয়, কোরান অবমাননাকারীদের আইন অনুযায়ী শাস্তি হবে বলে বলেও আশ্বাস দেন হাসিনা। তবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর দলের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান দলনেত্রী। তিনি বলেন, সংঘাত যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের মাটিতে যাতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসঙ্গে ভালোভাবে বাঁচতে পারে সেদিকেও নজর রাখার বার্তা দেন হাসিনা।

বঙ্গবন্ধুর প্রসঙ্গ তুলে আনেন হাসিনা

বঙ্গবন্ধুর প্রসঙ্গ তুলে আনেন হাসিনা

এদিন কুমিল্লা সহ একাধিক ঘটনার উল্লেখ করতে গিয়ে বঙ্গবন্ধুর কথা তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, 'জাতির পিতা বলেছিলেন, আমাদের মাটি আছে, মানুষ আছে, তা দিয়েই আমরা দেশকে গড়ে তুলব। সেটাতেই আমরা বিশ্বাস করি। আমরা কারও কাছে হাত পেতে চলব না। কারণ, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, সে শিক্ষাও জাতির পিতাই দিয়ে গেছেন।' শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আরও বলেন, সকলের ধর্মের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকবে এবং এই সম্প্রীতি নিয়েই আমাদের চলতে হবে। কারণ সমস্ত ধর্মের মানুষকে নিয়েই বছরের পর বছর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও দাবি তাঁর।

বিতর্ক থামছে না

বিতর্ক থামছে না

ইতিমধ্যে এই ঘটনাতে ধরা পড়েছে মূল অভিযুক্ত। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা। কিন্তু এখনও যেন বিতর্ক থামছে না। কুমিল্লাতে একের পর দুর্গা প্রতিমা ভাঙচুর, ইস্কনের মন্দির ভাঙচুরের ঘটনাতে গটা বিশ্ব একযোগে প্রতিবাদ জানাবে। আগামী ২৩ অক্টোবর, শনিবার গোটা বিশ্বের ১৫০টি দেশে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইস্কন কর্তৃপক্ষ। একইসাথে আক্রান্ত ও মৃতদের জন্য প্রার্থনা সভারও আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+