ক্ষমতাচ্যুত হওয়ার পরে নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, কাদের বিচার চাইলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হয়েছেন গত পাঁচ অগাস্ট। সেদিনই তিনি ভারতে আসেন। ঢাকা ছাড়ার পর প্রথম মন্তব্যে দেশে দাঙ্গাবাজদের শাস্তি চেয়েছেন তিনি। বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতা শেখ মুজিবর রহমানের মূর্তি ভাঙার বিচারও চেয়েছেন তিনি।

ছেলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা তিন পাতার আবেগঘন বিবৃতিতে শেখ হাসিনা ১৯৭৫-এর ১৫ অগাস্ট বাবা-মা-সহ পরিবারের অন্য সদস্যদের হারানোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৯৭৫-এর ১৫ অগাস্ট রাতে হওয়া অভ্যুত্থানে মুজিবর রহমান, তাঁর স্ত্রী, তিন ছেলে, ভাইয়ের পরিবার-সহ ঘনিষ্ঠ সহকর্মী মিলিয়ে ১৮ জনকে হত্যা করেছিল সেনাবাহিনী।

sheikh hasina

তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে শেখ হাসিনা বলেছেন, প্রতিবাদের নামে সারা দেশে ধ্বংসলীলা চলেছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী, সাধারণ মানুষ, আওয়ামি লিগের নেতা-কর্মী-সহ অনেকের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা বলেছেন, তাঁর মতো যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদেরকে গভীর সমবেদনা জানাচ্ছেন। আর যারা এই হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি তিনি করছেন।

শেখ হাসিনা আরও বলেছেন, প্রতিবাদকারীরা শুধু তাঁকেই টার্গেট করেনি, যে বাড়িতে তাঁরা থাকতেন, সেটিকেও টার্গেট করা হয়েছিল। সেটি একটি জাদুঘরে পরিণত হয়েছিল। বিদেশ থেকে শক্তিধর অনেকেই সেই জাদুঘর পরিদর্শন করেছিলেন।

ভগ্ন হৃদয়ে শেখ হাসিনা বলেছেন যে স্মৃতিগুলো ছিল, তা এখন ধূলিকণায় পরিত হয়েছে। যাঁর নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছে, স্বীকৃতি ও আত্মসম্মান পেয়েছে, সেই মুজিবর রহমানের প্রতি যে অসম্মান দেখানো হয়েছে। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে এব্যাপারে বিচার দাবি করছেন বলে জানিয়েছেন।

শেখ হাসিনা দেশবাসীর কাছে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস মর্যাদার সঙ্গে পালন করা আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওইদিন বঙ্গবন্ধু ভবনে ফুলের মালা অর্পণ ও প্রার্থনা করে সকল আত্মার মুক্তির জন্য প্রার্থনা করুন।

এদিকে বাংলাদেশের এক আদালত গত মাসের অশান্তিতে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ প্রশাসনের ছয় শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+