Bangladesh: ৩৯৪ কোটি টাকা...বাংলাদেশে আরও বিপদ বাড়ল হাসিনার! নাম জড়িয়ে গেল ছেলে বোন সহ আরও অনেকের

Bangladesh: বাংলাদেশের মাটিতে আরও বিপদ বাড়ল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Former Prime Minister Sheikh Hasina)। দুর্নীতির অভিযোগে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ। একই সঙ্গে বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ একাধিক ব্যক্তির ৩১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের এক আদালত।

ওই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব মিলিয়ে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে বলে দাবি। বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা বিচারক মহম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এহেন নির্দেশ জারি করেছে বলে জানা যাচ্ছে।

Bangladesh

দুদক অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থার জনসংযোগ আধিকারিক আকতারুল ইসলাম জানিয়েছেন, সমস্ত হিসাবে ছয় কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা রয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুদকের শীর্ষ আধিকারিক মনিরুল ইসলাম এই সমস্ত ব্যাংক হিসাব বাজেয়াপ্ত চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩১ অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে এই সমস্ত অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিক আদালত।

শুধু তাই নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারে সে বিষয়েও নির্দেশিকা জারি করার আবেদন জানানো হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত দুদেকের আবেদন গ্রহণ করছে এবং অ্যাকাউন্টগুলি বন্ধের নির্দেশ দিয়েছে বলে সে দেশের প্রকাশিত খবরে জানা যাচ্ছে।

এর আগে গত ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন রেহানা সিদ্দিক সহ একাধিক ব্যক্তির ১২৪টি ব্যাংক হিসাব বাজেয়াপ্তের নির্দেশ দেয়। শুধু তাই নয়, শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবন সুধাসদনসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরো কিছু সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে হাসিনাসহ পরিবারের ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। যদিও বর্তমানে মুজিবকন্যা ভারতে রয়েছেন। রাজধানীর নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে আছেন। ইতিমধ্যে যদিও বাংলাদেশের তরফে ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+