'আমার বিদায় দেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা দেখুন? তোপ হাসিনার, বললেন, 'সুদখোর, জঙ্গিনেতা ইউনূস'
Sheikh Hasina: বাংলাদেশের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে। মহিলা সুরক্ষা সে দেশে নেই বললেই চলে। কার্যত প্রত্যেকদিনই শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনা ঘটে চলেছে। এই বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস। খোদ দেশের মাটিতেই ততীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিরোধী বিএনপির তরফে ইতিমধ্যেই ইউনূসকে 'রাজধর্ম' পালনের বার্তা দেওয়া হয়েছে। এবার এই ইস্যুতে ইউনূসকে তীব্র আক্রমণ শানালেন শেখ হাসিনা। সুদখোর, জঙ্গিনেতা বলে আক্রমণ। বলেন, "ক্ষমতায় এসেছেন একজন সুদখোর, জঙ্গিনেতা ইউনূস।"
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সম্প্রতি একটি অডিও বার্তা দিয়েছেন। মাত্র ৯ মিনিটের সেই বার্তায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যেভাবে নারীদের উপর অত্যাচার চলছে তা নিয়েও বারযা দিয়েছেন। শুধু তাই নয়, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুজিবকন্যা। তাঁর কথায়, এক সময়ের 'মডেল' দেশ হিসাবে বাংলাদেশের উত্থান ঘটলেও ক্রমশ পিছিয়ে পড়ছে।

নারী সুরক্ষা সহ একাধিক ক্ষেত্রেই যে বাংলাদেশের অবনতি ঘটছে তা ওই অডিও বার্তায় তুলে ধরেন হাসিনা। শেখ হাসিনার বক্তব্যের শুরুতেই এদিন একরাশ অভিমানও ধরা পড়েছে। জুলাই-অগাস্ট আন্দোলনের সময় অনেক মহিলারা যোগ দিয়েছিলেন। আওয়ামী লিগ সরকারের পতনের দাবি তুলেছিলেন। কিন্তু অবস্থার বদল আদৌও হয়েছে? বার্তাও প্রশ্ন হাসিনার।
তাঁর কথায়, 'আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কী অবস্থা দেখুন। আজ মেয়েদের সম্মান নেই'। নারী নির্যাতনে কড়া আইন আনা হয়েছিল। অপরাধীদের নাম প্রকাশ্যে আনা এবং কড়া শাস্তির ব্যবস্থা করা হয়। কিন্তু এখন মেয়েরা কি পোশাক পরবে, বাড়ি থেকে বের হবে কিনা তা সবটাই ঠিক করে দেওয়া হয় বলে তোপ প্রাক্তন প্রধানমন্ত্রীর।
এই বিষয়ে মহম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ইউনূস নারী ক্ষমতায়ণ এবং দারিদ্রতা নিয়ে কথা বলছেন। নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন। কিন্তু কোথায় কাজের কাজ হচ্ছে? শুধু তাই নয়, আওয়ামীলিগ সরকার অনেক বেশি সহনশীল ছিল। আন্দোলনকারীদের কথা শুনেছিল। কিন্তু ইউনূসের আমলে আন্দোলন কেউ করতে পারবে না বলেও তীব্র আক্রমণ শেখ হাসিনার।
বলে রাখা প্রয়োজন, গত বৃহস্পতিবার বাংলাদেশের মাগুরায় ৮ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। যা খবর, খুবই আশঙ্কাজনক ওই শিশুর অবস্থা। যা নিয়ে বাংলাদেশের বুকে নতুন করে অশান্তির কালো মেঘ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications