Shahzadi Khan Execution: ভারতকে ধোঁয়াশায় রেখে উত্তরপ্রদেশের মহিলাকে ফাঁসি, ১২ দিন পর জানাল সৌদি আরব

Shahzadi Khan Execution: ভারতকে ধোঁয়াশায় রেখেই উত্তরপ্রদেশের মহিলাকে ফাঁসিতে ঝোলাল সংযুক্ত আরব আমিরশাহী (UAE)। সেদেশের আদালত গত ২০২৩ সালের জুলাই মাসে শাহজাদি খান নামে ওই মহিলাকে দোষীসাব্যস্ত করে। চার মাসের সন্তানকে খুনের দায়ে তাঁকে ফাঁসির (Death Sentence) সাজা শোনানো হয়।

কিন্তু এখনই ফাঁসি দেওয়া হবে না বলে নয়াদিল্লিকে জানিয়েছিল আবু ধাবি। অথচ কিছু না জানিয়েই মহিলাকে ফাঁসি দিয়েছে আরব আমিরশাহী। উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা শাহজাদি খান নামে ওই মহিলা। গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখেই তাঁর ফাঁসি হয়ে গিয়েছে।

UP

অথচ তার দু'দিন বাদেও সংযুক্ত আরব আমিরশাহীর প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল, এখনই ফাঁসি দেওয়ার রিপোর্ট সত্য নয়। আবু ধাবির তরফে ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছিল, শাহজাদির মামলায় রিভিউ পিটিশন জমা পড়েছে।

রিভিউ পিটিশন আদালত খতিয়ে দেখছে বলেও জানায় সেদেশের প্রশাসন। মামলায় নজর ছিল ভারতীয় দূতাবাসের। শেষে ফাঁসি হওয়ার ১৩ দিন পর সবটা পরিষ্কার হয় ভারতীয় দূতাবাসের কাছে। তার আগে কিছু জানানোই হয়নি ভারতীয় দূতাবাসকে। পরে ২৮ ফেব্রুয়ারি অবশেষে ভারতীয় দূতাবাসকে শাহজাদির ফাঁসির কথা জানায় সংযুক্ত আরব আমিরশাহীর প্রশাসন। স্থানীয় আইন মেনে আগেই ফাঁসি হয়ে গিয়েছে বলে জানায় তারা। পরিবার এবিষয়ে জানত বলেও দাবি।

শাহজাদির বাবা শাব্বির খান মেয়ের কোনও খোঁজই পাচ্ছিলেন না বলে অভিযোগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী শাহজাদি আসলে কেমন আছেন তা জানতে ব্যাকুল ছিলেন। অবশেষে সোমবার দিল্লি হাইকোর্টে বিচারপতি সচিন দত্তের বেঞ্চে বিদেশমন্ত্রক জানাল ফাঁসির কথা। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ১৫ ফেব্রুয়ারিই ফাঁসি হয়ে গিয়েছে শাহজাদির। ৫ মার্চ বুধবার তাঁর শেষকৃত্য হবে।

সবটাই হয়েছে ভারতকে আঁধারে রেখে। গত ১৪ ফেব্রুয়ারি পরিবারের কাছে শেষ ফোন এসেছিল শাহজাদির। বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা হয় মেয়ের। আবু ধাবির কাছে আল ওয়াথবা জেলে রয়েছেন বলে জানিয়েছিলেবন শাহজাদি। এও বলেছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোনও সময়ে তাঁকে ফাঁসি দেওয়া হবে। সেসময় রাষ্ট্রপতি ও কেন্দ্রের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানালেও ফাঁসির খবর ভুল বলে জানিয়েছিল বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+