সিরিয়ায় মৃত্যু মিছিল! রাসায়নিক হামলায় মৃত বহু শিশু
রাসায়নিক হামলার রেশ না কাটতে কাটতেই বিমান হানা। সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত দুমা শহরতলী এলাকায় শনিবার রাসায়নিক হামলা হয়। সেই হামলায় অনেকগুলি শিশু প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে।
রাসায়নিক হামলার রেশ না কাটতে কাটতেই বিমান হানা। সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত দুমা শহরতলী এলাকায় শনিবার রাসায়নিক হামলা হয়। সেই হামলায় অনেকগুলি শিশু প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব গুটায় বিরোধীদের সঙ্গে সংঘর্ষ বিরতি থাকলেও, বিমান হানা চালানো হয় বলে অভিযোগ। রাসায়নিক হামলায় মৃতের সংখ্য়া ১৫০ ছাড়াতে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

রবিবার সারাদিনই একের পর এক বাসিন্দা চোখে জ্বালা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রাসায়নিক গ্যাসের হামলার জেরেই এই অবস্থা। ৫০০-রও বেশি মানুষ সারাদিন হাসপাতালে ভিড় জমিয়েছেন।
সরকারি সূত্রে মৃতের সংখ্যা ৪৯ বলা হলেও, কাতারে কাতারে মৃতদের পড়ে রয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সেখানকার চিকিৎসকরা এই ঘটনার জন্য দায় চাপিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর। ঘটনায় সরব আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী। তবে সরকারি সংবাদ মাধ্যমের তরফে রাসায়নিক হামলার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, পুরনো ছবি দেখিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে আসাদের পক্ষে হয়ে লড়া রাশিয়াও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications