SCO সম্মেলনে নাম না করে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার মোদী, পাশে দাঁড়িয়ে শুনতে হল শাহবাজ শরিফকে

চিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রপন্থাকে রাষ্ট্র উন্নয়নের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে তিনি এসব হুমকির বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, "নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা যেকোনও দেশের উন্নয়নের ভিত্তি। কিন্তু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থা এই পথে বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ কেবল একটি দেশের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি সাধারণ চ্যালেঞ্জ।" তিনি আরও উল্লেখ করেন, "কোনও দেশ, কোনও সমাজ, কোনও নাগরিক নিজেকে এর থেকে নিরাপদ মনে করতে পারে না।"

সন্ত্রাসবাদের বিষয়ে "কোনও ধরনের দ্বৈত মান গ্রহণযোগ্য নয়" বলেও তিনি মন্তব্য করেন। মোদী বলেন, ভারত আল-কায়েদা এবং এর সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে। একইসঙ্গে তিনি জঙ্গি টাকা জোগানের যেকোনও ধরনের বিরোধিতা করার কথা জানান।

সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাঁও হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমরা সম্প্রতি নৃশংস পহেলগাঁও জঙ্গি হামলা দেখেছি। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেইসব বন্ধু রাষ্ট্রকে আমি ধন্যবাদ জানাই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+