Saudi Arabia: সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত নয় ভারতীয়, কী জানাল বিদেশ মন্ত্রক?
সৌদি আরবে পথ ভয়াবহ পথ দুর্ঘটনা। সৌদি আরবের পশ্চিম প্রান্তের শহর জিজানের কাছে অ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন ভারতীয়। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, সৌদি আরবের পশ্চিম প্রদেশে জিজান শহরের বইশ এলাকায় এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, ২৬ জন যাত্রী নিয়ে ভ্যানটি যাচ্ছিল। এই ভ্যানটিতে সব ভারতীয় নাগরিকরাই ছিলেন। এই দুর্ঘটনায় নয় জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় ১১ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। আহত ভারতীয় নাগরিকরা এক হাসপাতালের আইসিইউ-তে ভর্তিতে আছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতিশীল রাস্তায় দুটি গাড়ি মুখোমুখি হয়। এরফলেই ওমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
সৌদি আরবে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করা হয়। সৌদি আরবে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয়ের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, নিহত এবং আহত পরিবারবর্গের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। জেদ্দায় ভারতীয় দূতাবাস পূর্ণ সহায়তা প্রদান করছে এবং সেখানকার কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে যোগাযোগ রেখে চলেছে। আমরাও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই বিষয়ে সহায়তা করার জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন খোলা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোক প্রকাশ করে বলেছেন, দুর্ঘটনা ও প্রাণহানির খবর শুনে তিনি শোকাহত।












Click it and Unblock the Notifications