বাবাকে ভালবাসে না এই ছিল অন্যায়, বাবার হাতেই খুন ৭ বছরের মেয়ে!
রিয়াধ, ১৬ অক্টোবর : "বাবাকে ভালবাসি না" এই স্বীকারোক্তির জেরে বাবার হাতেই খুন হতে হল ৭ বছরের ছোট্ট মেয়েকে। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। এয়ার কন্ডিশনারের পাইপ ও বেত দিয়ে পিটিয়ে মেয়েকে খুন করল নরদৈত্য বাবা।
পুলিশ সূত্রের খবর, মেয়েটির নাম ইয়ারা। সম্প্রতি ইয়ারার মা-বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের নিষ্পত্তির কারণে ইয়ারাকে কয়েকদিন বাবার কাছে পাঠানো হয়েছিল। মৃত ইয়ারার মায়ের কথায় মেয়ে বাবার কাছে যেতে চাইছিল না। তাকে জোর করে পাঠানো বয়।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত বাবা ইয়ারাকে জিজ্ঞাসে করে সে তার বাবাকে কতটা ভালবাসে? সে যে বাবাকে ভালবাসেনা নির্দ্বিধায় তা বাবাকে জানিয়ে দেয় সে। ইয়ারার জবাবে রেগে লাল হয়ে যায় বাবা। আর ঘটে বিপত্তি।
এয়ার কন্ডিশনারের পাইপ দিয়ে বেধড়ক মার মারতে শুরু করে ইয়ারাকে। এরপরে ফের বেত দিয়ে নৃশংসভাবে ৭ বছরের ছোট্ট মেয়েটিকে মারতে থাকে ওই লোকটি। ইয়ারার মা জানান এর পর তাকে মারতে মারতে শোয়ার ঘরে বন্ধ করে রাখে।
অনেকক্ষণ পরে ঘরে ঢোকার পর মেয়ের শারীরিক অবস্থা ভাল নয় দেখে ইয়ারাকে নিয়ে সামনের হাসপাতালে যায় তার বাবা। রাস্তাতে ইয়ারার শরীর আরও খারাপ হতে থাকে। হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় ইয়ারার।












Click it and Unblock the Notifications