স্মার্টফোনে গেম খেলছিল শিশুটি, তারপরেই ঘটে গেল ভয়ানক কাণ্ড
স্যামসাং গ্যালাক্সি জে ৭ হ্যান্ডসেট বিস্ফোরণ ঘটল চার বছরের শিশুর হাতে, মুখে কুলুপ দক্ষিণ কোরিয়া সংস্থার ।
মোবাইলে গেম খেলতে গিয়ে চার বছরের শিশু এই পরিণতি হবে কে ভেবেছিল। হাতেই মোবাইল বিস্ফোরণ ঘটে আহত হল ছোট্ট শিশুটি। তাও যে কোনও মোবাইল নয়, স্যামসাংয়ের জে ৭ মডেলে এই বিস্ফোরণ ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। আপাতত শিশুটি সুস্থ বলে জানা গিয়েছে। এবিষয়ে দক্ষিণ কোরিয় সংস্থা স্যামসাংয়ের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।[আরও পড়ুন:জিও-র পর এবার ইন্টারনেট ব্রডব্যান্ডের দুনিয়া কাঁপাতে আসছে রিলায়েন্স, কী প্ল্যান, জেনে নিন আগেই]

নৌরিন এহসান নামে এক পাকিস্তানি গৃহবধূ তাঁর চার বছরের ভাইপোর হাতে স্যামসাং জে ৭ মোবাইলটি দিয়েছিলেন গেম খেলার জন্য। কিন্তু গেম খেলতে গিয়ে হ্যান্ডসেটটি এতটাই গরম হয়ে যায় যে শিশুটির হাতেই বিস্ফোরণ ঘটে। সামান্য আহত হলেও শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন নৌরিন। কী কারণে এই বিস্ফোরণ তা জানা না গেলেও ফেসবুকে দেওয়া নৌরিনের ছবিতে দেখা যাচ্ছে ফোনের ব্যাটারি ফুলে গিয়েছিল।[আরও পড়ুন:কেন আগুন লাগে স্যামসং গ্যালাক্সি নোট ৭ এ?]
]

এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেট নিয়েও বিস্তর অভিযোগ উঠেছিল। ওই ফোনটিতে বিস্ফোরণের এত অভিযোগ আসে যে একসময়ে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেট নিয়ে বিমানে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীসময়ে এই মডেলটিকে বাজার থেকে তুলে নিতে বাধ্য হয় দক্ষিণ কোরিয়া সংস্থাটি। পাকিস্তানের এই ঘটনায় অবশ্য স্যামসাংয়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications