জিও-র পর এবার ইন্টারনেট ব্রডব্যান্ডের দুনিয়া কাঁপাতে আসছে রিলায়েন্স, কী প্ল্যান, জেনে নিন আগেই
আগামী দীপাবলির সময়ই নতুন প্ল্যান নিয়ে ব্রডব্যান্ড দুনিয়ায় পা রাখতে চলেছে রিলায়েন্স জিও। যেভাবে মোবাইলের দুনিয়ায় জিও-র ধুন্ধুমার আগমন হয়েছিল, সেরকম কিছুই এবারও হবে বলে মনে করা হচ্ছে।
মোবাইলের দুনিয়ায় প্রতিপক্ষকে ঘায়েল করা পর রিলায়েন্স জিও ইনফোকম এবার ব্রডব্যান্ড দুনিয়া কাঁপাতে আসছে। আগামী দীপাবলির সময়ই এই নতুন প্ল্যান নিয়ে ব্রডব্যান্ড দুনিয়ায় পা রাখতে চলেছে রিলায়েন্স জিও।
যেভাবে মোবাইলের দুনিয়ায় জিও-র ধুন্ধুমার আগমন হয়েছিল, সেরকম কিছুই এবারও হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফের একবার ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হবে। নতুন এই প্ল্যানের নাম রিলায়েন্স জিও ফাইবার।

কারণ সূত্রের খবর, রিলায়েন্স জিও-র বেস প্ল্যান শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। যাতে ১০০ জিবি ডেটা খরচ করা যাবে। এই একই পরিমাণ ডেটা বর্তমানে প্রায় দ্বিগুণ অথবা তার বেশি দামে কিনতে হয়।
গ্রাহকের সংখ্যা দেখতে গেলে ব্রডব্যান্ডের বাজার ছোট। মাত্র ২ কোটি ব্রডব্যান্ড ব্যবহারকারী রয়েছেন সারা দেশে। যার মধ্যে বিএসএনএলের গ্রাহকই ১ কোটির বেশি। উল্টোদিকে ওয়্যারলেস ব্রডব্যান্ড ব্যবহার করছেন ২০ কোটি গ্রাহক। তবে গ্রাহক কম হলেও গড়ে অনেক বেশি টাকা খরচ করেন ব্রডব্যান্ড ব্যবহারকারীরা।
কোম্পানির সূত্রে জানা গিয়েছে, এই বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই প্ল্যান সামনে আনা হবে। এবং ঘটনা হল এবছর ১৯ অক্টোবর দীপাবলি উৎসব। ফলে সেইসময়ই নতুন পরিকল্পনা সামনে আনবে রিলায়েন্স জিও ইনফোকম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications