'ফোল্ডেবল' বা ভাঁজ করা সম্ভব এমন স্মার্টফোন বাজারে আনছে যাচ্ছে স্যামসাং?
একাধিক ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান নমনীয় স্ক্রিনসহ সেট তৈরি করছে বলে বাজারে গুজব রয়েছে। দেখার বিষয় কারা সবার আগে এই প্রযুক্তি বাজারজাত করতে পারে।
স্যামসাং এর মোবাইল ফোন বিভাগের প্রধান জানিয়েছেন যে, ভাঁজ করা যায় এমন স্মার্ট ফোন তৈরি ও বাজারজাতের উপযুক্ত সময় এখন।
এই মন্তব্যের পর থেকে ধারণা করা হচ্ছে যে স্যামসাং বাঁকানো ফোন সেট বাজারে ছাড়তে যাচ্ছে।
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডিজে কোহ জানান স্যামসাং'এর ভোক্তার চাহিদা বিষয়ক গবেষণা থেকে জানা যায় যে বাঁকানো ফোনের বাজারে চাহিদা রয়েছে।
একাধিক ফোন সেট তৈরি কারী প্রতিষ্ঠান নমনীয় স্ক্রিনসহ সেট তৈরি করছে বলে বাজারে গুজব রয়েছে। স্ক্রিনের মাঝখানে কোনো ভাঁজের চিহ্ন ছাড়াই এসব সেটের স্ক্রিনকে দুই ভাগে ভাগ করা যায়।
তবে বিবিসি'কে স্যামসাং জানিয়েছে এবিষয়ে এখনো তাঁদের কাছে 'বলার মতো কোনো তথ্য নেই'।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
'আমাকে জোর করে আনা হয়েছে, আর আসবো না'
বাংলাদেশের ইসলামপন্থী নেতাদের কেন ডাকছে ভারত
৪০ লাখ পাউন্ডের লটারি যেভাবে বদলে দিল মেলিসার জীবন
সিএনবিসি'কে ডিজে কোহ বলেন ভাঁজ করতে সক্ষম নমনীয় ফোন তৈরির ক্ষেত্রে প্রযুক্তির বিকাশ 'জটিল' হলেও স্যামসাং এই প্রযুক্তির 'প্রায় চূড়ান্ত পর্যায়ের উন্নয়ন' সাধন করতে সক্ষম হয়েছে।
তবে তিনি জানিয়েছেন একটি নমনীয় স্মার্টফোন বাজারে ছাড়ার আগে যন্ত্রটির উদ্দেশ্য ও চাহিদা সম্পর্কেও পরিষ্কার ধারণা হওয়া প্রয়োজন।
মি. কোহ বলেন, "নতুন এই নমনীয় ফোন যদি সাধারণ স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলোই বিদ্যমান থাকে, তাহলে মানুষ এই নতুন যন্ত্র কেন কিনবে?"
তাঁর মতে প্রতিটি যন্ত্র, যন্ত্রের প্রতিটি বৈশিষ্ট্য, প্রতিটি নতুন আবিষ্কার গ্রাহকের কাছে অর্থবহ হওয়া জরুরি।
মোবাইল ফোন সেটের বাজারে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে স্যামসাং'এর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।
অ্যাপলকে টপকে জুলাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়েছে হুয়াওয়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications