Jaishankar in US: ভিসা অনিশ্চয়তা থেকে বাংলাদেশ প্রসঙ্গ, মার্কিন বিদেশসচিব রুবিও-জয়শঙ্করের বৈঠকে কী কী আলোচনা?

Jaishankar in US: ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে (Donald Trump Inauguration) যোগ দিতে আমেরিকায় গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সেখানে নতুন ট্রাম্প প্রশাসনের বিদেশ সচিব মার্কো রুবিওর (Marco Rubio) সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক সারলেন তিনি। উঠে এল বাংলাদেশ থেকে শুরু করে ভিসা নীতির প্রসঙ্গ।

নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নিবিড় যোগাযোগের কথা উল্লেখ করে জয়শঙ্কর জানান, এদিনের বৈঠকে ভিসা (VISA Delay) নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। মার্কিন ভিসা পেতে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। যার জেরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে কুপ্রভাব পড়ছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন এস জয়শঙ্কর।

rubio jaishankar

জয়শঙ্কর বলেন, "ভারতীয়দের আমেরিকার ভিসা পেতে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। অনেক ধাপ বা নিয়ম থাকা সত্ত্বেও একটা ভিসা পেতে যদি ৪০০ দিন পেরিয়ে যায়, তাহলে সেটা ভালো সম্পর্কে এসে ঠেকবে না।" ব্যবসা বাণিজ্য তো বটেই, পর্যটনেও আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগে এর ফলে ছেদ পড়ছে বলে সাংবাদিক বৈঠকে দাবি ভারতের বিদেশমন্ত্রীর।

আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও আলোচনা জয়শঙ্কর ও রুবিওর। উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারত বিরোধী জিগির নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সেরেছে দুই পক্ষ। যদিও এনিয়ে খুব বেশি মন্তব্য করতে চাননি জয়শঙ্কর। এনিয়ে বেশি কিছু বলা তিনি ঠিক মনে করছেন না বলেও জানান বিদেশমন্ত্রী।

মঙ্গলবার নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সঙ্গেও বৈঠক সারেন জয়শঙ্কর। তারপর যোগ দেন রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে। ২০২৩ সালে সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার তীব্র নিন্দাও জানান জয়শঙ্কর। ওই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন তিনি। বলেন, ওই হামলার ঘটনায় কারণ জানতে চায় ভারত। যারা এর নেপথ্যে জড়িত তাদেরও শাস্তি দাবি করেন এস জয়শঙ্কর।

২০২৩ সালের মার্চে সান ফ্রান্সিসকো তে কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়ায় হামলা চালানো হয়েছিল। অপরাধীরা ঢুকে আধিকারিকদের উপর হামলা চালায় ও বহু সম্পত্তি নষ্ট করে। ওই দিনই দাহ্য পদার্থ দিয়ে কনস্যুলেট বিল্ডিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করে বেশ কয়েকজন আততায়ী। তিন মাস বাদে জুলাইতে ফের খলিস্তানি জঙ্গিরা সেখানে হামলা চালায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+