চিনা বিজ্ঞানীদের হঠকারিতাই মানবদেহে করোনা সংক্রমণের কারণ, দাবি রাশিয়ার গবেষকের
চিনা বিজ্ঞানীদের হঠকারিতাই মানবদেহে করোনা সংক্রমণের কারণ, দাবি রাশিয়ার গবেষকের
করোনার আঁতুরঘর চিনের উহান প্রদেশ। এখানেই প্রথম নজির মিলেছিল করোনা ভাইরাসের। কিন্তু আজ সেই ভাইরাস গোটা বিশ্বকে কাঠের পুতুলের মত নাচাচ্ছে। একের পর এক গবেষণার পরেও কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা এই আণুবীক্ষণিক ভাইরাসকে।হুহু করে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোথায় এর উৎস, কী এর রূপ এই নিয়ে জারি রয়েছে গবেষণা। এবার করোনা নিয়ে রাশিয়ার গবেষক পেট্র শুমাকভের গবেষণা নিয়ে তৈরী হল নতুন চাঞ্চল্য।

উহানের বিজ্ঞানীদের হঠকারিতাই কি তবে করোনা সংক্রমণের কারণ?
রাশিয়ার গবেষক পেট্র শুমাকভ দাবি করেন,উহানের ভাইরাস ল্যাবে করোনা নিয়ে হঠকারি কাজকর্মের কারণেই এই ভাইরাস এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সূত্রের খবর, শেষ ১০ বছর ধরেই চিনের ল্যাবে করোনা ভাইরাস নিয়ে কাজ করছেন গবেষকরা, তাঁদের হাত ধরেই বারংবার রূপ বদলেছে করোনা। শুমাকভের দাবী, শেষে তাঁদের গবেষণাতেই এই ভাইরাস এতটা রূপ বদলেছে যে সে মানুষকে আক্রমণ করতে সক্ষম হয়ে উঠেছে। HIV প্রতিষেধক নিয়ে কাজ করতে গিয়েই এভাবে মানব সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে চিন।

চিনের কোনো অসৎ অভিপ্রায় ছিলনা, দাবী গবেষকের
ইতিমধ্যেই তাঁর বক্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি চিনের গবেষকদের কারণেই এমন মারণ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। কিন্তু উত্তরে তিনি জানান, চিন কোনো অসৎ উদ্দেশ্যে এবং ইচ্ছাকৃতভাবে এই ভাইরাস ছড়ায়নি, কেবলমাত্র উহানের বিজ্ঞানীদের অসাবধানতা এবং হঠকারিতাই গোটা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে বলে জানান তিনি।

এইডসের প্রতিষেধক তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল করোনা ?
এর আগেও একাধিকবার চিনে করোনা গবেষণার কুপ্রভাব নিয়ে সরব হয়েছেন অনেকেই। এর আগে নোবেল জয়ী বিজ্ঞানী লুক মন্টেগেইনার দাবি করেছিলেন, এই ভাইরাস আসলে কোনও ল্যাব থেকে এসেছে। এইচআইভি প্রতিষেধক তৈরির কাজে এটিকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল, তাঁর প্রমাণ পাওয়া যায় করোনা ভাইরাস বিশ্লেষণ করলেই। কারণ, এই ভাইরাসের মধ্যে পাওয়া গিয়েছে HIV-এর সন্ধান, পাওয়া গিয়েছে ম্যালেরিয়ার ভাইরাসও।












Click it and Unblock the Notifications