Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Russia Ukraine War: ইউক্রেনে ভারতীয় ওষুধ সংস্থার গোডাউনে মিসাইল হামলা রাশিয়ার! পুড়ে ছাই জীবনদায়ী ওষুধ

Russia Ukraine War: রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহতই। এরই মাঝে এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির গোডাউনে মিসাইল হামলা চালাল রাশিয়া। শনিবার এমনটাই দাবি করল এদেশে অবস্থিত ইউক্রেনের দূতাবাস। তাদের তরফে আরও অভিযোগ, ইউক্রেনে অবস্থিত ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে বেছে বেছে ইচ্ছে করে টার্গেট করছে রাশিয়া।

ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এদিন জানায়, ভারতীয় পুঁজিপতি রাজীব গুপ্তার কুসুম হেলথকেয়ারের ওষুধের গোডাউনে ধ্বংসলীলা চালিয়েছে রাশিয়ান ড্রোন। ভারতের সঙ্গে বিশেষ বন্ধুত্বের কথা দাবি করলেও ভারতেরই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করে হামলা চালাচ্ছে মস্কো। শিশু ও প্রবীণদের জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থার গুদামঘরে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

Russia

ইউক্রেনে অন্যতম বৃহৎ ওষুধের কোম্পানি এই কুসুম হেলথকেয়ার। জ্বর, ডায়াবেটিস, রক্তচাপের মতো প্রয়োজনীয় ওষুধগুলি ইউক্রেনে সরবরাহ করে থাকে ওই সংস্থা। ইউক্রেনজুড়ে সেই ওষুধের সহজলভ্যতা কমিয়ে দিতেই ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ। কিয়েভের পোস্টের আগে এক্স হ্যান্ডেলে ওই ড্রোন হামলার কথা পোস্ট করেন ইউক্রেনে ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এখনও সন্ত্রাস জারি রেখেছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

Take a Poll

মার্টিনের পোস্টে দেখা যায়, ওষুধের গুদামঘর থেকে অনর্গল ধোয়া নির্গত হচ্ছে। কালো ধোয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়, রাশিয়ার শক্তি উৎপাদন কেন্দ্রে পাঁচ পাঁচবার হামলা চালিয়েছে ইউক্রেন। অথচ গত মাসেই একে অপরের শক্তিকেন্দ্রে হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেন ও রাশিয়া। তবে সেই চুক্তি বারবার ভঙ্গ করেছে দুই দেশই।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বরাবরই নিরপেক্ষ অবস্থান রেখেছে ভারত। শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হতে বলা হয়েছে ভারতের তরফে। তবে কোনও সময়ই যুদ্ধে লিপ্ত দুই দেশের কাউকেই প্রকাশ্যে সমর্থন করার কথা জানায়নি ভারত। বরং ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনেছিল ভারত।

পশ্চিমী দেশগুলির শুল্ক আরোপ ও ক্রয় সীমিত করে দেওয়াতে শাপে বর হয়েছিল ভারতের। কম দামে বিপুল তেল ক্রয় করেছিল ভারত। আর এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ভারতীয় কোম্পানির উপরেই হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+