রাশিয়ান সেনারা গাইল মহম্মদ রফির দেশাত্মবোধক গান, ভিডিও শেয়ার অনুপম খেরের
রাশিয়ান সেনারা গাইল মহম্মদ রফির দেশাত্মবোধক গান, ভিডিও শেয়ার অনুপম খেরের
বলিউড গানের ক্যারিশমা এমনই যে তা দেশ পার করে বিদেশেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। পাশ্চাত্য দেশগুলিতে ভারতীয় সঙ্গীতের কদর সবসময়ই ছিল, আছে, থাকবে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে রাশিয়ার তরুণ সেনা বাহিনীর ক্যাডার গাইছে মহম্মদ রফির আইকনিক গান অ্যায় ওয়াতন। এই ভিডিও ভারতীয়দের আবেগপ্রবণ করে তোলার পাশাপাশি গর্ব বোধও করিয়েছে।

রাশিয়ার সেনাদের কন্ঠে ভারতীয় গান
ভিডিওতে দেখা গিয়েছে, মস্কোর একটি অনুষ্ঠানে রাশিয়ান সেনারা এই দেশাত্মবোধক গানের সঙ্গে নিজেদের ঠোঁট মেলাচ্ছেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মস্কোর ভারতীয় দূতাবাসের সেনা পরামর্শদাতা ব্রিগেডিয়ার রাজেশ পুষ্কর। তিনি সেনা বাহিনীর সঙ্গে গলা মেলাচ্ছেন দেখা গিয়েছে ভিডিওতে।

শেয়ার করেছেন অনুপম খের
বলিউড অভিনেতা অনুপম খেরও এই ভিডিও শেয়ার করেছেন তাঁর ইনস্টা প্রোফাইলে। তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'এই গানটি শহিদ সিনেমার, যা আমার খুবই প্রিয় দেশাত্মবোধক গান। রাশিয়ান সেনা স্কুলের ক্যাডার তাদের সকালে স্কুলের অ্যাসেম্বলি প্রার্থনায় এই গানটি গেয়েছে যা শুনে রোম্যাঞ্চকর ও গর্ব বোধ হচ্ছে। জয় হো এবং জয় হিন্দ।'
শহিদ সিনেমার অ্যায় ওয়াতন
শহিদ সিনেমার এই অ্যায় ওয়াতন গানটিতে মহম্মদ রফির সঙ্গে আরও অনেকে সম্মিলিতভাবে গেয়েছেন। শহিদ সিনেমাটি ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ওপর তৈরি হয়েছিল। রবিবার এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্র ৫ লক্ষ জন দর্শক দেখে ফেলেছেন এবং একাধিক প্রতিক্রিয়াও এসেছে যেখানে ভারতীয়রা জানিয়েছেন য এই ভিডিও ক্লিপ দেখে তাঁদের গর্ব বোধ হচ্ছে।

নেটিজেনদের প্রতিক্রিয়া
বহু নেটিজেন এই ভিডিও দেখে মন্তব্য করেছেন যে তাঁরা খুব গর্বিত বোধ করছেন। অন্য এক নেটিজেনের কথায়, ইনস্টাগ্রামের সেরা ভিডিও। অনেক বলিউড তারকারাও মন্তব্য করেন। যাঁদের মধ্যে সেলিনা জেটলি 'ওহ মাই গড' বলে প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।












Click it and Unblock the Notifications