Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হঠাৎ বোধোদয় নাকি এর পিছনে অন্য খেলা! পুতিনের নির্দেশ ঘিরে তোলপাড় বিশ্ব, নজর আমেরিকার

Russia-Ukraine War: গত কয়েকমাস ধরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একাধিক চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বারবার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। এই অবস্থায় তিনদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (WWII Victory Day) বিজয় দিবস উপলক্ষে এই ঘোষণা তাঁর। সেই অনুযায়ী আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি (Russia-Ukraine War) দেওয়া হয়েছে। যা খবর, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা। একদিকে যখন যুদ্ধ বিরতির ঘোষণা করছে রাশিয়া, অন্যদিকে ইউক্রেনের উপর হামলার তেজ বাড়িয়েছে মস্কো। ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে বলে দাবি। এমনকী দুই দেশ অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের সেনা বাহিনী একে অপরের বিরুদ্ধে লং রেঞ্জ মিসাইল নিক্ষেপ করেছে বলেও দাবি।

Vladimir Putin

এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাশিয়া ১১৯টি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে। যা বেশিরভাগই রাশিয়ার ব্রায়ানস্ক সীমান্ত এলাকা ছিল বলে দাবি। একই সময়ে ইউক্রেনে হামলার সতর্কতাও রাজি হয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট পাওয়া যায়নি।

Russia-Ukraine War: কেন যুদ্ধ বিরতি ঘোষণা?

দীর্ঘ কয়েক বছর হয়ে গিয়েছে। এখনও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। জানা যায়, সামনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের (WWII Victory Day) বিজয় দিবস আছে। আর এই সময় শান্তি বজায় রাখার পক্ষেই রুশ প্রেসিডেন|্ট। এই সময় একদিকে জার্মানির হার, এবং যুদ্ধে শহিদদের কথা স্মরণ করে বিশ্ব। ঐতিহাসিকভাবে এই দিনটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় রাশিয় মনে করছে এই যুদ্ধবিরতি একটি নতুন সূচনার প্রতীক হতে পারে।

Russia-Ukraine War: শান্তি আলোচনার মধ্যেই চলে হামলা?

দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইতি টানতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সফল হননি এখনও পর্যন্ত। বারবার শান্তি ভেস্তে গিয়েছে। এমনকী শান্তি আলোচনা চলাকালীন ইউক্রেনের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। যা নিয়ে চরম ক্ষুব্ধ আমেরিকা। যা নিয়ে খোদ পুতিনকে বার্তাও দেন মার্কিন প্রেসিডেনন্ট। শুধু তাই নয়, সাবধানও করে অবিলম্বে যুদ্ধ বন্ধের কথাও বলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। তবে আগামী তিনদিনের সংঘর্ষ বিরতির পর কি কোনও আশার আল|ো দেখা যাবে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+