Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেওয়া হবে না রাষ্ট্রীয় সম্মান, মিখাইল গর্বাচভের শেষকৃত্যেও থাকবেন না পুতিন

দেওয়া হবে না রাষ্ট্রীয় সম্মান, মিখাইল গর্বাচভের শেষকৃত্যেও থাকবেন না পুতিন

অখণ্ড সোভিয়েতের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন না। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত কাজে তিনি ব্যস্ত থাকবেন। সেই কারণেই তিনি উপস্থিত থাকতে পরবেন না। পাশাপাশি জানানো হয়েছে সোভিয়েতের শেষ প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সম্মানও দেওয়া হবে না। মস্কোর হাউস অফ ইউনিয়নসের বিখ্যাত কলামসে মিখাইল গর্বাচভের শেষকৃত্য শনিবার সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের অনুপস্থিতির ঘোষণা ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

রুশ প্রেসিডেন্টের অনুপস্থিতির ঘোষণায় বিতর্ক

রুশ প্রেসিডেন্টের অনুপস্থিতির ঘোষণায় বিতর্ক

মিখাইল গর্বাচভের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট অনুপস্থিতির ঘোষণায় ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, অনেক আগে থেকেই শনিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। তা কোনওভাবেই পিছিয়ে দেওয়া সম্ভব নয়। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, হাসপাতালে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিখাইল গর্বাচভকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও তাঁর পরিবারকে টেলিগ্রাম করেছেন। যদিও সমালোচকরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত কাজ পুতিনের অজুহাত। আসলে তিনি মিখাইল গর্বাচভের শেষকৃত্য এড়িয়ে যাচ্ছেন পুতিন।

পুতিনের সঙ্গে মিখাইল গর্বাচভের বিরোধ

পুতিনের সঙ্গে মিখাইল গর্বাচভের বিরোধ

ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াকে কখনই মেনে নিতে পারেননি। তিনি সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াকে বিংশ শতাব্দীতে সব থেকে বড় ভূরাজনৈতিক বিপর্যয় বলে মনে করেন। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের মূল্যে অন্যতম নায়ক মিখাইল গর্বাচভ বলে মনে করা হয়। পুতিন অতীতেও মিখাইল গর্বাচভের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, মিখাইল গর্বাচভের পশ্চিমি প্রীতির কারণে সোভিয়েতের পতন হয়েছে। পুতিন সব সময় মনে করেন, সোভিয়েত না ভাঙলে, বিশ্বের ক্ষমতা এককেন্দ্রিক হতো না। আমেরিকার আন্তর্জাতিক রাজনীতিতে একছত্র অধিকার থাকত না।

শোকবার্তাতেও অসন্তোষ পুতিনের

শোকবার্তাতেও অসন্তোষ পুতিনের

বিভিন্ন সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিখাইল গর্বাচভকে দোষারোপ করেছেন। সোভিয়েতের শেষ প্রেসিডেন্টের মৃত্যুতেও তাঁকে ক্ষমা করতে পারলেন না ভ্লাদিমির পুতিন। পুতিনের পক্ষ থেকে যে শোকবার্তা প্রকাশ করা হয়েছে, সেখানেও তিনি নিজের অসন্তোষ লুকিয়ে রাখেননি। যদিও গর্বাচভের পরিবারকে পাঠানো টেলিগ্রামে কিছুটা নরম হয়েছেন পুতিন। সেখানে তিনি গর্বাচভকে বিশ্বের ইতিহাসে প্রভাব ফেলা এক নেতা বলে উল্লেখ করেছেন। পুতিনের সঙ্গে গর্বাচভের সম্পর্কের টালাবাহানা বার বার আন্তর্জাতিক বিভিন্ন সংবাপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছে। ২০০৬ সালে শেষবারের জন্য পুতিন গর্বাচভের কাছে সাক্ষাতের জন্য গিয়েছিলেন।

পুতিনের বিরোধিতায় মিখাইল গর্বাচভ

পুতিনের বিরোধিতায় মিখাইল গর্বাচভ

সোভিয়েতর শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ বার বার পুতিনের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। নানা বয়সজনিত একাধিক অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকেই তিনি রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের বিরোধিতা করেন। এছাড়াও রুশ প্রেসিডেন্টের আগ্রাসী মনোভাবে তিনি যথেষ্ঠ বিরক্ত ছিলেন। করোনা মহামারীর পর দেশ আর্থিকভাবে উঠে দাঁড়াতে পারবে না পুতিনের ভুল নীতির জন্য বলেও তিনি অভিযোগ করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+