ওয়াগনার গ্রুপকে ১০০ কোটি ডলার দিয়েছি গত বছর, রাখঢাক না করেই জানালেন পুতিন
রাশিয়া একবার ওয়াগনার গ্রুপের অস্তিত্ব অস্বীকার করেছিল। কিন্তু এই ভাড়াটে সেনাবাহিনীই বেশ কয়েক আফ্রিকান ও মধ্য প্রাচ্যের রাজ্যে অভিযান চালিয়ে মস্কোর স্বার্থ রক্ষা করেছিল। এবার কিন্তু রাখঢাক না করেই রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন ওয়াগনার গ্রুপকে ১০০ কোটি ডলার দিয়েছি গত বছর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার জানান, তাঁর সরকার ওয়াগনার গ্রুপকে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ প্রদান করেছে। রাশিয়ান ভাড়াটে সেনার গ্রুপ ওয়াগনা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর এই মন্তব্য করলেন পুতিন।

পুতিন বলেন, "রাশিয়া ওয়াগনার গ্রুপকে ৮৬.২৬২ বিলিয়ন রুবেল যা ১০০ কোটি বিলিয়ন ডলারের সমান, তা প্রদান করেছে যোদ্ধাদের বেতন ও পুরস্করা স্বরূপ। ২০২২-এর মে থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত তা প্রদান করা হয়েছে। পুরো ওয়াগনার গ্রুপের যাবতীয় প্রতিরক্ষা মন্ত্রক থেকে এবং রাজ্যের বাজেট থেকে সরবরাহ করা হয়েছিল।"
পুতিন বলেন, আমরা এই গ্রুপটির যাবতীয় অর্থ প্রদান করেছি। আমরা এখন ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। কারণ তাঁরা অপরাধ সংঘটনের লক্ষ্যে তাঁদের কাজ বন্ধ করে দিয়েছিল। শনিবার ওয়াগনার প্রধান প্রিগোজিন এবং রাশিয়ান কর্তৃপক্ষ ক্ষোভ প্রশমিত করার জন্য একটি চুক্তি করে।

এই চুক্তির অধীনে ক্রেমলিন জানায়, বিদ্রোহে অংশগ্রহণকারী যোদ্ধাদের বিচার করা হবে না। তাদের উপর থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হচ্ছে। বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এই সমস্যার সমাধান হয়। এবং বিদ্রোহীরা বেলারুশ চলে যাবেন বলেও তাঁরা জানায়।
প্রিগোজিনের নাম না করেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার এক ভাষণে জানান, যাঁরা বিদ্রোহে অংশ নিয়েছিলেন তাঁরা তাদের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পুতিন বলেন, ওয়াগনার যোদ্ধাদের বেলারুশে নিজেদের প্রতিষ্ঠা করতে, রাশিয়ান সামরিক বাহিনীতে যোগদান করতে বা বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হবে।












Click it and Unblock the Notifications