Japan Earthquake: জাপানের ভূমিকম্পে উত্তাল সমুদ্র, সুনামি সতর্কতা জারি দক্ষিণ কোরিয়া-রাশিয়ায়
বছরের প্রথম দিনেই তছনচ জাপান। ৯০ মিনিটের মধ্যে পর পর ২১ বার ভূমিকম্পে কেঁপেছে জাপান। ফুকুসিমা থেকে শুরু করে একাধিক সংলগ্ন দ্বীপে প্রবল ধাক্কা এসেছে সুনামির। পাঁচ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়েছে উপকূলে।
তারপরেই রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। জাপানে ভূমিকম্পের পরেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পূর্ব উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে রাশিয়াও পূর্ব উপকূলের সমুদ্রের উপরে নজর রাখছে। প্রবল ঠান্ডার মধ্যে পূর্ব উপকূলের সমুদ্রের অবস্থা খুব একটা ভাল নয় বলেই জানিয়েছেন রাশিয়ার আবহাওয়াবিদরা।

ইতিমধ্যেই রাশিয়ার উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আমেরিকাও নজর রাখছে পরিস্থিতির উপর। আমেরিকার আবহাওয়া দফতরও জানিয়েছে জাপানে সুনামির পর সমুদ্রে উত্তাল হয়ে উঠেছে। এবং ঢেউয়ের উচ্চতা বেড়েছে।
এদিকে জাপানে আবার নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ৭.২ মাত্রার ভূমিকম্পের পরে ফের তীব্র সুনামি আছড়ে পড়ে সমুদ্রে। ৩৫,০০০ বাড়িঘর অন্ধকারে ডুবে গিয়েছে। মৃেতর সংখ্যা এখনও স্পষ্ট করে জানা যায়িনি তবে আহত একাধিক জানা গিয়েছে। বুলেট ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জাপানে ভারতীয় দূতাবাস নতুন হেল্পলাইন নম্বর জারি করেছে। ফের সুনামির আশঙ্কায় জাপানের খানাজাওয়া প্রদেশর বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ভূমিকম্পের তীব্রতা এতোটাই ছিল যে রাস্তায় চওড়া ফাটল দেখা গিয়েছে। কোথাও রাস্তা বসে গিয়েছে। আতঙ্কে মানুষ বাড়ির ভেতরে যেতে পারছেন না। ইশিখাওয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কাজ করা বন্ধ করে দিয়েছে। এখনও ধ্বংসস্তপের মধ্যে আটকে রয়েছেন অনেকে তাঁদের উদ্ধার করার কাজ চলছে।












Click it and Unblock the Notifications