প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে, রীতি মেনে লন্ডনে গো মাতার পুজো করলেন সস্ত্রীক ঋষি সুনক
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে দেখা গেল লন্ডনে ভক্তিভরে গো মাতার পুজো করতে। এই পুজোর ভিডিও ও ছবি ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের মন জয় করে নিয়েছে এবং তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, এই দম্পতি একটি গরুর পুজো করছেন এবং আরতি করছেন। তবে এটা জন্মাষ্টমীর সময় করা কিছু রীতি-রেওয়াজের ছবি, যা ঋষি সুনক ও তাঁর স্ত্রী পালন করেছিলেন ভক্তিবেদান্ত ম্যানর মন্দিরে। তবে এই প্রথমবার নয়, ঋষি সুনক গত বছর তাঁর সরকারি বাসভবনে দিওয়ালির সময় প্রদীপ জ্বালিয়ে এই উৎসব উদযাপন করে ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের মন জয় করেছিলেন। ঋষি সুনক এবং তাঁর স্ত্রী তথা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির কন্যা অক্ষতা বিদেশে থাকলেও ভারতের শিকড়কে তাঁরা ভোলেননি। তাই প্রতিটি উৎসব উদযাপন করার চেষ্টা করেন তাঁদের মতো করে।
এর আগে শোনা গিয়েছিল, প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস ঋষি সুনককে পিছনে ফেলে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে যেতে পারেন, এই রিপোর্ট শোনার পর ব্রিটেনে বসবাসকারী ভারতীয় প্রবাসীরা ঋষি সুনকের জয় নিশ্চিত করতে যজ্ঞের আয়োজন করেছিলেন। এখানে উল্লেখ্য, ভারতীয় প্রবাসীরা ব্রিটেনে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অন্যতম। যেখানে প্রায় ১৫ লক্ষ ভারতীয় বসবাস করে, যা মোট জনসংখ্যার প্রায় ২.৫ শতাংশ। এই ২.৫ শতাংশ জিডিপিতে প্রায় ৬ শতাংশ অবদান রাখবে বলে অনুমান করা হয়।
জানা গিয়েছে, লন্ডনে একটি গরুর আশ্রয়স্থলে গিয়েছিলেন সুনক দম্পতি। সেখানেই গোমাতার পুজো সারেন তাঁরা। জন্মাষ্টমীর দিন লন্ডন শহরতলির ভক্তিবেদান্ত ম্যানরে গিয়ে শ্রীকৃষ্ণের আশীর্বাদ চেয়েছিলেন ঋষি। প্রথম বার জনপ্রতিনিধি হওয়ার পর গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলেন ঋষি। তার পর থেকে বিভিন্ন সময় ভারতীয় ঐতিহ্য পালন করতে দেখা গিয়েছে ঋষি সুনককে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভারতীয়দের মন জেতার এটাই হয়ত ঋষি সুনকের স্ট্র্যাটেজি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications