নাসা থেকে অবসর, সুনীতার ৯ মাসের মহাকাশ অধ্যায় স্মরণীয়
মহাকাশ অভিযানের নতুন নতুন মানদণ্ড তৈরি করে অবশেষে নাসা থেকে বিদায় নিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। নয় মাসের রুদ্ধশ্বাস অপেক্ষা, স্টারলাইনারের ব্যর্থতা, আর কক্ষপথের নিঃসঙ্গতার গল্প শেষ হল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। বয়স ৬০, কিন্তু স্পেসওয়্যার পরা সেই দৃঢ় মুখ এখনও ভবিষ্যতের অভিযাত্রীদের অনুপ্রেরণা।
বোয়িংয়ের প্রথম ক্রুড 'স্টারলাইনার' এ ২০২৪ সালের জুনে মহাকাশে উঠেছিলেন উইলিয়ামস ও ব্যারি 'বাচ' উইলমোর। আট দিনের পরীক্ষামূলক মিশন কিন্তু হিলিয়াম লিক ও থ্রাস্টারের বিপর্যয়ে সেই সফর আটকে গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নয় মাস, কক্ষপথে বন্দি। উইলমোর আগেই নাসা ছাড়লেও ধৈর্য ধরে লড়লেন সুনীতা। অবশেষে ২০২৫ সালের মার্চে স্পেসএক্সের 'ক্রু ড্রাগন'-এ করে পৃথিবীতে ফেরা নাসার বিকল্প ব্যবস্থার শক্তিও সেদিন প্রমাণিত হল।

স্পেসস্টেশনের তিনটি দীর্ঘ মিশনে মোট ৬০৮ দিন, নারীদের মধ্যে সর্বোচ্চ অন্তরীক্ষ যাপন। শুধু তাই নয়, নয়বার স্পেসওয়াক, চমকে দেওয়ার মতো ৬২ ঘণ্টা স্টেশনের বাইরে কাজ, সোলার অ্যারে সারানো থেকে শুরু করে ল্যাব বদলানো, গবেষণা ও রক্ষণাবেক্ষণ সবেতেই ছিল তাঁর সাহসী হাতের ছোঁয়া। মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট হিসেবে অর্জিত শৃঙ্খলাই তাঁকে করে তুলেছিল মহাকাশে চাপের মুহূর্তের কিংবদন্তি যোদ্ধা।
নাসার নবনিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান তাঁকে বলেছেন "মানব মহাকাশ অভিযানের পথিকৃৎ" ও তাঁর অবসরকে "যোগ্য সম্মান" বলে বর্ণনা করেছেন। এদিকে স্টারলাইনারের ভবিষ্যৎ নিয়ে বোয়িং চাপে। এ বছরই ক্রুলেস কার্গো টেস্ট প্রপালশন ও থ্রাস্টার সমস্যার সমাধান হলে তবেই আবার মানুষ উঠবে সেই কক্ষে।
স্পেসশাটল যুগের পর বাণিজ্যিক স্পেসফ্লাইটের ঝুঁকি ও সম্ভাবনার এক পূর্ণ অধ্যায় শেষ হল সুনীতা উইলিয়ামসের বিদায়ের সঙ্গে। নিঃসঙ্গতা, অনিশ্চয়তা আর প্রযুক্তিগত ব্যর্থতাকে পেরিয়ে তিনি প্রমাণ করলেন পৃথিবী থেকে ২৫০ মাইল ওপরে থেকেও মানুষের ইচ্ছেশক্তি নক্ষত্র ছুঁতে পারে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications