গুহা থেকে কিশোরদের উদ্ধার অভিযান শুরু
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
উদ্ধারকারী দল স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করেছে বলে ঘটনাস্থলেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।
এর আগে উদ্ধারকারী দল, ডুবুরী, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেখে বাকী সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।
গত ২৩শে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি।
ধারণা করা হয় গুহায় ঢোকার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়।
তেরজন বিদেশী ডুবুরী ছাড়াও থাই নৌ বাহিনীর আরও পাঁচজন এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
আরো পড়ুন:
গুহা থেকে ১৩ জনকে বের করার সম্ভাব্য উপায়গুলো কী?
'গুহায় আটকাপড়া থাই দলটির বেরুতে কয়েকমাস লেগে যাবে'













Click it and Unblock the Notifications