সত্যিকারের জুরাসিক পার্কের খোঁজ মিলল চিনে!
আজ থেকে ৬৫-১৪৫ মিলিয়ন বছর পূর্বে এমন পার্কের অস্বিস্ত ছিল। সেই জুরাসিক পার্ক ছিল ভারতের প্রতিবেশী দেশ চিনে।
বেজিং, ২২ ফেব্রুয়ারি : স্টিভেন স্পিলবার্গের সিনেমা জুরাসিক পার্ক মুক্তি পাওয়ার পরে সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। পৃথিবী থেকে অবলুপ্ত হওয়া বিশালদেহী ডাইনোসরদের বড়পর্দায় দেখে কেঁপে উঠেছিল বুক। তবে সেই পার্ক ছিল কৃত্রিমভাবে তৈরি করা। ফিল্ম সম্পাদনা ও ভিএফএক্স এফেক্টের মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের সেই বীভিষিকাকে জীবন্ত করা হয়েছিল।
তবে জানেন কি, আজ থেকে ৬৫-১৪৫ মিলিয়ন বছর পূর্বে এমন পার্কের অস্বিস্ত ছিল? আজ্ঞে হ্যাঁ। এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। আর সেই জুরাসিক পার্ক ছিল ভারতের প্রতিবেশী দেশ চিনে। কারণ চিনের ঝেজিয়াং প্রদেশে বিজ্ঞানীরা ডাইনোসরদের নতুন ফসিলস পেয়েছেন। যার মধ্যে নতুন ৮টি ডাইনোসরের প্রজাতি রয়েছে বলে বিজ্ঞানীদের দাবি।

জানা গিয়েছে, মোট ৮২টি ডাইনোসরের জীবাশ্ম উদ্ধার হয়েছে। এর মধ্যে ৬টি ডাইনোসরের প্রজাতি রয়েছে। এবং ২৫ ধরনের ডাইনোসরের ডিমের জীবাশ্ম রয়েছে। চিনের ঝেজিয়াং ইনস্টিটিউট অব হাইড্রোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জিওলজি ও ঝেজিয়াং মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ইন চায়না মিলে সমীক্ষায় ২০০৬-২০১৩ সালের মধ্যে এই তথ্য উঠে এসেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ঝেজিয়াং প্রদেশের ১১ হাজার বর্গ কিলোমিটার এলাকা এজন্য কভার করা হয়েছে। জীবাশ্মের মধ্যে ৮টি নতুন ডাইনোসরের প্রজাতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এবং এর মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে যে ঝেজিয়াং প্রদেশে ৬৫-১৪৫ মিলিয়ন বছর পূর্বে ডাইনোসরের বাস ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications