পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, গোটা পাকিস্তান এখন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে
লখনৌয়ের আকাশচুম্বী প্রতিরক্ষা শিল্প কেন্দ্র থেকে শনিবার পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর স্পষ্ট বার্তা "পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে।" একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সাফল্য নেহাতই একটি "ট্রেলার", আসল সিনেমা এখনও বাকি।
রাজনাথের ভাষায়, "ব্রহ্মোস আমাদের সুরক্ষার বাস্তব প্রমাণ দিয়েছে। জেতা এখন ভারতের অভ্যাসে পরিণত হয়েছে। সিঁদুর অভিযানে যা ঘটেছে, তা কেবল শুরু মাত্র। পাকিস্তান এখন বুঝেছে যে দেশ তাকে সৃষ্টি করতে পেরেছে, সে চাইলে আর কি করতে পারে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই।"

রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে উদ্বোধন করেন দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যাচের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। সারোজিনী নগরে গড়ে তোলা এই অত্যাধুনিক সংযোজন ও পরীক্ষাকেন্দ্র থেকেই প্রতিবছর প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র উৎপাদিত হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
৩৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ২০০ একরজুড়ে এই কারখানা কেবল প্রতিরক্ষা শক্তিকেই মজবুত করবে না, পাশাপাশি স্থানীয় যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ দেবে।
রাজনাথ বলেন, "বর্তমানে দেখা যাচ্ছে, কিছু দেশ খুচরো যন্ত্রাংশের যোগান বন্ধ করে সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিন্তু ভারত এখন সেই নির্ভরতা কাটিয়ে উঠছে।" ইঙ্গিত স্পষ্ট টেজাস বিমানের ইঞ্জিন সরবরাহে মার্কিন বিলম্বের দিকেই তাঁর কটাক্ষ।
দুই ধাপবিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রের প্রথম পর্যায়ে রয়েছে সলিড প্রপেলান্ট বুস্টার ইঞ্জিন ও দ্বিতীয় পর্যায়ে লিকুইড র্যামজেট ইঞ্জিন। উন্নত স্টেলথ প্রযুক্তি ও সফটওয়্যার নির্ভর নির্দেশনা ব্যবস্থার কারণে এটি বিশ্বের অন্যতম দ্রুততম ও নিখুঁত ক্ষেপণাস্ত্র। ২৯০ কিমি দূরের লক্ষ্যবস্তুতেও এটি অতি স্বনক গতিতে আঘাত হানতে সক্ষম ও পৃথিবীর কোনও অস্ত্রই এখনো পর্যন্ত এটি আটকাতে পারেনি।
কাশ্মীরের পেহালগামে পাকিস্তানপুষ্ট জঙ্গিদের নৃশংস হামলায় ২৬ জনের প্রাণহানির জবাবে ভারত চালায় অপারেশন সিঁদুর। ব্রহ্মোসের নির্ভুল আঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি শিবির ধ্বংস হয়। পাল্টা পাকিস্তান ড্রোন হামলা চালায়, যা ভারত সফলভাবে প্রতিহত করে। টানা চার দিনের সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
রাজনাথ সিং এর স্পষ্ট বার্তা"ভারত কখনও সংঘাত চায় না, কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ করে, তবে জবাব দিতে আমরা প্রস্তুত এখন আমাদের হাতে আছে ব্রহ্মোসের মতো অদম্য শক্তি।"












Click it and Unblock the Notifications