Qatar Dahra Global Case: ফাঁসির সাজা রদ কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনা কর্তার

Qatar Dahra Global Case: বড় কূটনৈতিক সাফল্য ভারতের! বড় স্বস্তি কাতারে মৃত্যুদন্ডে দণ্ডিত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের। Qatar Dahra Global মামলার শুনানিতে মৃত্যদণ্ডের উপর স্থগিতদেশ করল সে দেশের আদালত। ভারতের তরফে নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন জানানো হয় কাতারের শীর্ষ আদালতে।

সেই শুনানি শেষে ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের ফাঁসির নির্দেশের উপরেই স্থগিতাদেশ আদালত দিয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সাজা কম করা হয়েছে বলে খবর। তবে এর থেকে বেশি এখনও কিছু (Qatar Dahra Global Case) জানা যায়নি বলেই বিদেশমন্ত্রকের তরফে একটি বার্তায় জানানো হয়েছে।

Qatar Dahra Global Case

এক প্রেস বার্তায় বিদেশমন্ত্রক জানাচ্ছে, বিস্তারিত নির্দেশের কপি এখনও হাতে পাওয়া যায়নি। তবে নির্দেশের (Qatar Dahra Global Case) কপির অপেক্ষা করা হচ্ছে। এরপরেই কি পদক্ষেপ তা আইনজীবীদের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।

এমনকি আগামী পদক্ষেপ কি হবে তা নিয়েও ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের পরিবারের সঙ্গে যোগাযোগ আছে বলে জানানো হয়েছে। তবে সে দেশের আদালতে শুনানি চলাকালীন রাষ্ট্রদূত এবং অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন বলেও ওই বার্তায় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে পরিবারের (Qatar Dahra Global Case) পাশে শুরুর দিন থেকে ভারত পাশে রয়েছে বলে দাবি বিদেশমন্ত্রকের। তবে গোটা ঘটনা অন্তত সংবেদনশীল। তবে আগামীদিনে একই ভাবে কাতার প্রশাসনের কাছে পুরো বিষয়টি তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, চরবৃত্তি করার অভিযোগ রয়েছে এই আট অফিসারের বিরুদ্ধে। ইজরায়েলের হয়ে চরবৃত্তি করার অভিযোগ (Qatar Dahra Global Case) রয়েছে। আর এই অভিযোগের পরেই কাতারের আদালত আট প্রাক্তন নৌসেনা অফিসারের মৃত্যদন্ডের নির্দেশ দেয়।

আর এই নির্দেশ (Qatar Dahra Global Case) সামনে আসার পরেই ভারতের তরফে বিষয়টিকে কড়া ভাবে নেওয়া হয়। স্পষ্ট জানানো হয়, এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে। সেই মতো আবেদনও জানায় ভারত। তবে এই শুনানির আগেই সে দেশে জেলবন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। কথা হয়েছিল আইনি সাহায্যের বিষয়েও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+