ইউক্রেনের থেকে দখল নেওয়া এলাকাকে মান্যতা দিক ট্রাম্প! যুদ্ধে নয়া মোড়, চাঞ্চল্যকর দাবি পুতিনের
Russian-Ukraine News: বহু সময় ধরে চলা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরিণতি কি হবে তা নিয়ে চলছে জোর চর্চা। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি রাশিয়ার। ক্রিমিয়া এবং ইউক্রেনের অন্য চারটি অঞ্চল- লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে যাতে স্বীকৃতি দিক আমেরিকা। এমনটাই চাইছেন খোদ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকী এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আবেদনে জানাতে পারে মস্কো।
রাশিয়ার এক সংবাদমাধ্যমের উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি সে দেশের ব্যবসায়ী এবং অন্যান্য নেতাদের সঙ্গে একটি রুদ্ধদার বৈঠক করেন পুতিন। সেখানেই এহেন দাবি করেন তিনি (Russian-Ukraine News)।

শুধু তাই নয়, আমেরিকা যদি দখল করা ওই চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসাবে মান্যতা দেয় তাহলে ইউক্রেনের বন্দর শহর ওডেসা এবং অন্যান্য অঞ্চলকে নিজের অংশ বলে দাবি মস্কো করবে না বলেও ওই বৈঠকে পুতিন মন্তব্য করেছেন বলে দাবি সংবাদমাধ্যমের।
যদিও তথ্য বলছে লুহানস্ক, দোনেৎস্ক সহ চার এলাকা রাশিয়া নিজেদের বলে দাবি করলেও এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে তাঁদের নিয়ন্ত্রণে নেই এই শহরগুলি।
Russian-Ukraine News: পুতিন-ট্রাম্প আলোচনা
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুতিন এবং ট্রাম্পের মধ্যে কোনও আলোচনা হয়নি। তবে রুদ্ধদ্বার ওই বৈঠকে পুতিন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত যে আলোচনা করেছেন তা মেনে নিয়েছেন রাশিয়ার এক শীর্ষ আধিকারিক। তবে এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলতে চাননি। তবে রাশিয়ান প্রেসিডেন্টের এহেন দাবি কী মানবেন মার্কিন প্রেসিডেন্ট? তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।
গত কয়েকদিন আগে হোয়াইট হাউসে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এই অবস্থায় ট্রাম্পকে জ়েলেনস্কির ফোন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যা খবর, যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা ইউক্রেনের প্রেসিডেন্টের। শুধু তাই নয়, যুদ্ধবিরতির বিষয়েও দু'জনের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে।
শুধু তাই নয়, যুদ্ধ বিরতি নিয়ে এর আগে পুতিন এবং ট্রাম্পের মধ্যেও আলোচনা হয়। সে বিষয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে তথ্য নেন বলেও জানা যাচ্ছে। যা বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications