KFC থেকে Pizza Hut, একের পর এক দোকান ভেঙে চুরমার, Bata থেকে চুরি জুতো, প্রতিবাদের নামে বাংলাদেশে তাণ্ডব

Bangladesh: ফের একবার উত্তাল বাংলাদেশ! গাজার উপর ইজরাায়েলের হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ সে দেশের একাধিক জায়গায় তীব্র প্রতিবাদ শুরু হয়। সোমবার সকাল থেকে একাধিক সংগঠনের ডাকে দলে দলে সে দেশের সংখ্যাগুরু মানুষেরা পথে নামেন। শুধু তাই নয়, কেএফসি ও পিৎজা হাট সহ একাধিক দেশের দোকানে ব্যাপক ভাঙচুর চলে। এমনকি জুতোর অন্যতম বড় ব্রান্ড বাটার দোকানেও হামলা চলে।

যদিও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। ভাইরাল ভিডিও'তে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা সেই দোকানে ভাঙচুর চালিয়ে জুতো নিয়ে পালাচ্ছে। আর তা দেখে অনেকেই বলছেন এটা প্রতিবাদ নাকি প্রতিবাদের নামে ভন্ডামি। অন্যদিকে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে।

Bangladesh

দলে দলে উত্তেজিত জনতা গাজায় হামলা কেন সে বিষয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। এই ঘটনার পরেই বাংলাদেশজুড়ে নতুন করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকীও বাংলাদেশের সেনাবাহিনীকেও ঢাকা সহ দেশের একাধিক জায়গায় মোতায়েন করতেও দেখা গিয়েছে। এ ছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান এলাকায় থাকা অন্য দূতাবাসগুলোতেও। পাশাপাশি ঢাকা সহ দেশজুড়ে ছড়িয়ে থাকা বিদেশি ব্র্যান্ডের দোকানগুলির নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে।

প্রশাসনের তরফে ইতিমধ্যে মানুষকে সতর্ক থাকার বলা হয়েছে। বাংলাদেশের প্রকাশিত খবর অনুযায়ী, এদিন গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে অল স্টুডেন্টস ইউনিটি চট্টগ্রাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখা, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ইউনিটি ফোর্স বাংলাদেশসহ আরও একাধিক সংগঠন।

এতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। আর সেই মিছিল থেকেই দাবি ওঠে, ফ্রি ফিলিস্তানের। এমনকী আমেরিকা, ইজরায়েলের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন সাধারণ মানুষ। যা নিয়ে সে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে সে দেশে বসবাসকারী বহু সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+