Russian Plane Crash: পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ! বিমান দুর্ঘটনায় Wagner প্রধানের মর্মান্তিক মৃত্যু

Russian Plane Crash: প্রয়াত Wagner প্রধান প্রিগোজিন ( Yevgeny Prigozhin)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যা নিয়ে অস্বস্তিতে হয়ে পড়ে যেতে হয়। আর এই ঘটনার কয়েক মাসের মধ্যেই Wagner প্রধান প্রিগোজিনের মৃত্যুর খবর সামনে আসছে।

জানা যাচ্ছে, একটি প্রাইভেট বিমান ক্র্যাশে প্রাইভেট আর্মি প্রধান প্রিগোজিনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেছে। এই ঘটনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্রম করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Yevgeny Prigozhin

বিশেষ করে এহেন বিদ্রোহের ঘটনার পরেই এই দুর্ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এমনকি এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছে কেউ কেউ। ইচ্ছাকৃত ভাবে এই বিমান দুর্ঘটনা ঘটানো হয়নি তো? জোর জল্পনা বিশ্বের রাজনীতি।

রাশিয়ার জাতীয় সংবাদমাধ্যম TASS জানাচ্ছে, রোসাভিয়েতসিয়া (রাশিয়ার বিমান সংস্থা) বলেছে, Tver অঞ্চলে এই প্রাইভেট বিমান ভেঙে পড়েছে। আর সেই বিমানে ১০ জন যাত্রী ছিলেন। আর সেই তালিকায় প্রিগোজিন ( Yevgeny Prigozhin) ছিল বলেই খবর। এই ঘটনার পরেই ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

প্রসংত, হঠাত করেই বিপ্লবী হয়ে ওঠেন Wagner প্রধান প্রিগোজিন। পুতিনের ক্ষমতাকে উতখাতের ডাক দেন তিনি। আর এরপরেই ক্রমশ রাজধানী মস্কোর দিকে এগোতে থাকে সে। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় সে দেশে। ক্রেমলিনের নিরাপত্তার জন্য মস্কোতে ট্যাঙ্ক মোতায়েন করা হয়।

প্রাইভেট আর্মি প্রধান রাশিয়ার একাধিক শহর দখলও করে। যদিও এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি চুক্তি হয় প্রিগোজেনের। আর সেই চুক্তি অনুযায়ী বিদ্রোহ ছেড়ে বেলারুশে আশ্রয় নেয় সে। আর এরপরেই বিমান দুর্ঘটনায় বিদ্রোহী নেতার মৃত্যুর খবর সামনে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+