গর্ভবতী অবস্থায় বন্দুক নিয়ে ভেল্কি দেখাতে গিয়ে এই কাণ্ড করে বসলেন নাবালিকা
স্টান্টের ভেল্কি দেখাতে গিয়েছিলেন।আর সেই কীর্তি করতে গিয়ে, নিজের বয়ফ্রেন্ডকে সামনে রেখে সজোরে চালিয়েছেন গুলি, যা ভুলবশত লেগে যায় বয়ফ্রেন্ডেরই বুকে।
স্টান্টের ভেল্কি দেখাতে গিয়েছিলেন।আর সেই কীর্তি করতে গিয়ে, নিজের বয়ফ্রেন্ডকে সামনে রেখে সজোরে চালিয়েছেন গুলি, যা ভুলবশত লেগে যায় বয়ফ্রেন্ডেরই বুকে। আর তাতেই মৃত্যু হয় বয়ফ্রেন্ড পেড্রো রুইজের। ঘটনার জেরে গ্রেফতার করা হয় ১৯ বছর বয়সী মোনালিসা পেরেজকে।
তাক লাগিয়ে দেওয়ার মতো এই ঘটনা উত্তরপূর্ব মিনাসোটার। নাবালিকা মোনালিসা গর্ভবতী। পেড্রো ও মোনালিসা তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মানোর অপেক্ষায় ছিলেন।

এরকম শারিরীক অবস্থাতেই স্টান্টের ভেল্কি দেখাতে গিয়েছিলন মোনালিসা। এই স্টান্ট তারা ইউটিউবে আপলোড করার জন্ প্রস্তুতও হন। কিন্তু তারপরই ঘটে যায় এই ঘটনা।
যেহেতু মোনালিসা নাবালিকা তাই তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হলেও ,তিনি ৭ হাজার ডলারেরে পরিবর্তে জামিনে মুক্তি পান। পুলিশের কাছে মোনালিসা দোষ স্বীকার করে জানান, দুর্ঘটনা বসত সেই গুলি গিয়ে লাগে তাঁর বয়ফ্রেন্ডের বুকে। পাশপাশি জানা গিয়েছে, এই ইউটিউব ভিডিও পোস্ট করার আগে, মোনালিসা টুইটও করেন, যে তিনি এই ধরনের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় আনতে চলেছেন। সব মিলিয়ে দুঃসাহসিক এই কাজের এরকম মর্মান্তিক পরিণতি নিয়ে অবাক অনেকেই।












Click it and Unblock the Notifications