দুর্নীতির সাগরে ডুবে যাচ্ছে বাংলাদেশ, লজ্জার শেষ নেই ইউনূসের! এরপরেও কীভাবে আসে হুমকি?

Bangladesh: ভয়ঙ্কর দুর্নীতি চলছে বাংলাদেশে। ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম স্থানে বাংলাদেশের অবস্থান। যেখানে ২০২৩ সালে এই অবস্থান ছিল ১০-। কিন্তু এক বছরের ব্যবধানেই চার ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এর মানে সে দেশে দুর্নীতি কমছে তা কখনই নয়! পরিস্থিতি এতটাই খারাপ যে বাংলাদেশ নম্বর আরও কম পেয়েছে ২০২৪ এ। যা অবশ্যই উদ্বেগের কারণ হয়ে উঠছে সবার কাছে।

মঙ্গলবার মাইডাস সেন্টারে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪' প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রিপোর্ট বলছে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। আর সেখানেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠেছে।

Bangladesh

সে দেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'তে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। সে দেশের প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৩ সালে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ২৪, গত বছর পেয়েছে ২৩। মানে হলো, দুর্নীতি বাড়ায় বাংলাদেশের স্কোর ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এক কমেছে। কিন্তু অন্য দেশ আরও খারাপ করায় সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে ডেনমার্কে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে। আর সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা ছিল দক্ষিণ সুদানে।

সিপিআই অনুযায়ী, দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)-এর স্কেলে নির্ধারণ করা হয়। এই পদ্ধতি অনুসারে স্কেলের ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধারণা করা হয়।

জার্মানির এই আন্তর্জাতিক সংস্থা 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি'র ধারণা সূচকে গত বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৫১তম। যেখানে ২০২৩ সালে এর অবস্থান ছিল ১৪৯তম। শুধু আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলি অর্থাৎ ভারত, পাকিস্তান, নেপালসহ অন্যান্য দেশগুলোর মধ্যে দুর্নীতি বাংলাদেশে একেবারে ভয়ঙ্কর ভাবে বেশি, এমনটাই 'প্রথম আলো'র প্রকাশিত খবরে তুলে ধরা হয়েছে।

সিপিআই অনুসারে, ১০০ স্কোরের মধ্যে বৈশ্বিক গড় স্কোর ৪৩। অর্থাৎ বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশ পেয়েছে প্রায় অর্ধেক। কেবল তাই নয়, গত ১৩ বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর বাংলাদেশ পেয়েছে বলেও দাবি করা হয়েছে। টিআইবির অন্যতম শীর্ষ এক আধিকারিক বাংলাদেশের ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গভীর উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশের দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলেও দাবি করেছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, পরিস্থিতি যে এখনও যে উন্নত হয়েছে তা কখনই নয় বলেও মনে করছেন আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+