প্রগতিশীল ভ্যাটিকান, সমকামী বিয়েকে সমর্থন জানিয়ে মুখ খুললেন পোপ ফ্রান্সিস
ভ্যাটিকানের চার্চের মনোভাব আরও প্রগতিশীল হওয়ার পথে। সমপ্রতি পোপ ফ্রান্সিসের বক্তব্যে এমনটাই মনে করা হচ্ছে। যেই সমকামী সম্পর্ককে এত বছর ধরে 'অপ্রাকৃতিক' আখ্যা দিয়ে এসেছিল চার্চ, সেই সমকামী ইস্যুতেই এবার নিজের সমর্থন জানালেন ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিস।

সমকামী বিয়ে নিয়ে পোপ ফ্রান্সিসের বক্তব্য
একটি তথ্যচিত্রে ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিসকে সম্প্রতি বলতে শোনা যায়, 'সমকামীরাও ভগবানের সন্তাব। তাঁদেরও পরিবার গঠনের অধিকার রয়েছে।' উল্লেখ্য, চার্চের প্রধানের পদে বসার পর সমকামী ইস্যুতে এটাই পোপ ফ্রান্সিসের সব থেকে সাহসী মন্তব্য। জানা গিয়েছে, সম্প্রতি এই তথ্যচিত্রটি রোম ফিল্ম ফেস্টিভেলে দেখানো হয়। এরপরই পোপের এই বক্তব্যকে ঘিরে হইচই পড়ে যায়।

গির্জার চেনা পরিচিত ছক ভেঙে বিপরীত পথে পোপ
পোপ হওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ফ্রান্সিস। এর আগে জন্ম নিয়ন্ত্রণ নিয়েও গির্জার চেনা পরিচিত ছক ভেঙে বিপরীত হাওয়ার সওয়ারি হয়েছিলেন পোপ ফ্রান্সিস। বলেছিলেন, প্রচুর সন্তানের জন্ম দিলেই নিষ্ঠাবান ক্যাথলিক হওযা যায় না। এছাড়া সবাইকে চমকে দিয়ে এর আগেও একাধিকবার সমকামী বিয়ে নিয়ে মুখ খুলেছেন পোপ।

সমকামী সন্তানকে সমর্থনের বার্তা
দুই বছর আগে একটি অনুষ্ঠানে অভিভাবকদের সমকামী সন্তানদের পাশে থাকার পরামর্শ দিয়েছিলেন পোপ। তিনি বলেছিলেন, 'সন্তান সমকামী জানতে পারলে চুপ করে থাকবেন না। নিন্দাও করবেন না। বরং কথা বলুন। সন্তানকে স্বাধীনতা দিন। সমকামিতার কথা প্রকাশ পেলে তাঁকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা একেবারেই ঠিক নয়।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications