Pope Francis Dies: দীর্ঘ লড়াই'য়ের ইতি, প্রয়াত পোপ ফ্রান্সিস, ঘোষণা হতেই শোকস্তব্ধ গোটা বিশ্ব
Pope Francis Dies: প্রয়াত পোপ ফ্রান্সিস। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন তিনি। আক্রান্ত ছিলেন নিউমোনিয়ায়। এমনকী গত সপ্তাহে হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শারীরিক ভাবে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু সব লড়াইয়ের ইতি। ৮৮ বছরের প্রয়াত পোপ ফ্রান্সিস। নিজের বাসভবন, কাসা সান্টা মার্টাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। আর এই খবর (Pope Francis Dies) সামনে আসতেই শোকের ছায়া সর্বত্র।
শোকস্তব্ধ (Pope Francis Passes Away) গোটা ভ্যাটিকান। ইতিমধ্যে ভ্যাটিকানের তরফে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে বার্তাও। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে শোকবার্তা দিয়েছেন।

Pope Francis Dies: দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন
পোপ ফ্রান্সিস দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। এমনকী প্রায় একমাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ মার্চ নিজের বাড়ি কাসা সান্টা মার্টায় ফিরে আসেন। হাসপাতাল থেকে ফেরার পরেই ধীরে ধীরে কিছুটা সুস্থও হয়ে উঠছিলেন। বাইরে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষকে আশীর্বাদও করেন। যা দেখে অনেকেই স্বস্তিও পান।
কিন্তু হঠাত করেই সব শেষ। ভ্যাটিকান জানাচ্ছে, প্রিয় পোল ফ্রান্সিস আর নেই। পোপ ফ্রান্সিস সততা, সাহস এবং মূল্যবোধ মেনে চলতে শিখিয়েছিলেন। বিশেষ করে দরিদ্র এবং প্রান্তিক মানুষের পক্ষে থাকার শিক্ষাও দিয়েছেন বলে বার্তা ভ্যাটিকানের।
Prime Minister Narendra Modi tweets "Deeply pained by the passing of Pope Francis. In this hour of grief and remembrance, my heartfelt condolences to the global Catholic community. Pope Francis will always be remembered as a beacon of compassion, humility and spiritual courage by… pic.twitter.com/waSzq9Xnyw
— ANI (@ANI) April 21, 2025
বলে রাখা প্রয়োজন, ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চ, ভ্যাটিকানের পোপ হন ফ্রান্সিস। আর্জেন্টিনায় জন্ম তাঁর। জর্জ মারিও বেরগগলি প্রয়াত পোপ ফ্রান্সিসের আসল নাম। পোপ থাকাকালীন একাধিক যুগান্তকারী পদক্ষেপ যেমন তিনি নিয়েছিলেন। তেমনই পোপ ফ্রান্সিসকে নিয়েও বিভিন্ন সময় তৈরি হয়েছে বিতর্ক। কখনও সমলিঙ্গ আশীর্বাদ করা আবার কখনও বেশ কিছু মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক।
সম্প্রতি রবিবারই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভান্সের সঙ্গে দেখা করেছিলেন পোপ ফ্রান্সিস। এমনকি পবিত্র ইস্টারের সময়েও দেখা যায় তাঁকে। দিয়েছিলেন বার্তাও। আর সেই বার্তা শুনতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্ত্যু অচিরেই যে ঝকঝকে ভ্যাটিকানে অন্ধকার নেমে আসবে তা ভাবতেও পারেননি কেই। ইতিমধ্যে প্রয়াত পোপের শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়েছে। তবে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। জানা যাচ্ছে, শুধু ভ্যাটিকান নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ প্রার্থনাও শুরু হবে।












Click it and Unblock the Notifications