PM Modi at UNGA: ভারতে বিশ্বকে টিকা তৈরির জন্য আহ্বান প্রধানমন্ত্রীর! বিশ্বের মঞ্চে আরও কী বললেন তিনি?

যদিও এরআগে অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপুঞ্জে তাঁর ভাষণে হিন্দিকে বেছে নিয়েছিলেন। পরবর্তীকালে যদিও মোদীর জমানার মন্ত্রীরাও তাদ্বের বক্তব্যে বিশ্বের সামনে তুলে ধরেছেন হিন্দিতেই। রাষ্ট্রপুঞ্জে ৭৬ তম সাধারণ অধিবেশনে বক্তব্য র

রাষ্ট্রপুঞ্জে ৭৬ তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র ২০ মিনিটের বৈঠকে বিকাশ থেকে সন্ত্রাসবাদ জায়গা পেল মোদীর ভাষণে।

শুধু তাই নয়, তাঁর ভাষণে উঠে এল প্রগতি, বিজ্ঞান এবং প্রযুক্তির কথাও। একেবারে টানটান বক্তব্য। বিশ্বের দরবারে বক্তব্য রাখতে গিয়ে ইংরেজি নয়, বরং হিন্দিকেই বেছে নিলেন।

যদিও এরআগে অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপুঞ্জে তাঁর ভাষণে হিন্দিকে বেছে নিয়েছিলেন। পরবর্তীকালে যদিও মোদীর জমানার মন্ত্রীরাও তাদ্বের বক্তব্যে বিশ্বের সামনে তুলে ধরেছেন হিন্দিতেই।

তবে এবার সবাইকে ছাপিয়ে যায় রবি ঠাকুর কবিতার লাইন। এক নজরে কি কি গুরুত্বপূর্ণ বিষয় মোদী তাঁর ভাষনে তুলে ধরলেন?

ভাষনের শুরুতেই উন্নয়নের কথা মোদীর মুখে

ভাষনের শুরুতেই উন্নয়নের কথা মোদীর মুখে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষনের শুরুতেই নিজেকে একজন চা ওয়ালার ছেলে হিসাবে বলেন। না থেকেই তিনি বলেন, আমি সেই দেশের প্রতিনিধি যারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। এমন দেশ যেখানে হাজারো ভাষা, জীবনশৈলী রয়েছে। এটাই শক্তিশালী গণতন্ত্রের উদাহরণ। একটা দেশের সন্তান যে রেল স্টেশনে বাবাকে সাহায্য করতো, সে এই নিয়ে চারবার রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করছে, বললেন মোদী।

আর এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়েই ভারতের বিকাশের কথা বিশ্বের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত। বললেন মোদী।

ভারতীয় প্রগতি হলে বিশ্বের বিকাশে অগ্রগতি হয়।

ভারতীয় প্রগতি হলে বিশ্বের বিকাশে অগ্রগতি হয়।

শুধু ভারতের নয়, মোদীর কথায় বিশ্বের বিকাশের প্রসঙ্গও উঠে আসে। বলেন বিশ্বের বিভিন্ন জায়গাতে ভারতীয়রা রয়েছেন যা গর্বের। আর বলতে গিয়েই তাঁর মন্তব্য, ভারতীয় প্রগতি হলে বিশ্বের বিকাশে অগ্রগতি হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বারবার উঠে আসে প্রযুক্তি এবং বিজ্ঞানের কথা। বলেন, ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত। আর এই উদযাপনে ৭৫টি স্যাটেলাইট উতক্ষেপনের করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের উন্নইয়নের কথা বিশ্বের মঞ্চে তুলে ধরেন প্রধাণমন্ত্রী।

সন্ত্রাসবাস ইস্যুতে তোপ মোদীর

সন্ত্রাসবাস ইস্যুতে তোপ মোদীর

বিশ্বের মঞ্চে আফগানিস্তান, পাকিস্তান ইস্যু তুলতে পারেন প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝেই একেবারে নাম না করে পাকিস্তানকে বার্তা মোদীর। তিনি বলেন, যে দেশ সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তাদের বুঝতে হবে যে সন্ত্রাসবাদ তাদেরও বিপদ ডেকে আনবে। একই সঙ্গে আফগানিস্তান ইস্যুতেই তাঁর মন্তব্য, আফগানিস্তানের মাটি সন্ত্রাসবাদের জন্য যেন ব্যবহার না হয়। অথবা কোনও দেশ যেন সেখানকার অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা না করে। ওখানকার মহিলা, সংখ্যালঘুদের সাহায্য প্রয়োজন, আমাদের এগিয়ে আসতে হবে। মন্তব্য প্রধানমন্ত্রীর।

জলবায়ু পরিবর্তনে কাজ করছে ভারত

জলবায়ু পরিবর্তনে কাজ করছে ভারত

বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। আর সেই লক্ষ্যে ভারত কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। আর সেদিকে তাকিয়ে বিশ্বের সবথেকে বড় green hydrogen hub তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি regressive thinking and extremism বাড়ছে। প্রোগ্রেসিভ ও সায়েন্স বেসড থিঙ্কিংকে উৎসাহ দিতে হবে বলেও জানালেন মোদী

বিশ্বকে ভ্যাকসিন নিয়ে ডাক মোদীর

বিশ্বকে ভ্যাকসিন নিয়ে ডাক মোদীর

বিশ্বের সামনে ভারতের ডিএনএ ভ্যাকসিনের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের মধ্যে একটি দেশ যারা ডিএনএ ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। ভারত আরও একবার যে সমস্ত দেশের ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে সেখানে রফতানি করবে, অধিবেশনে ঘোষণা মোদীর। পাশাপাশি করোনার প্রতিষেধক হিসেবে ভারতে যে নাসাল স্প্রে তৈরি করছে ভারত, সেই প্রসঙ্গও তুলে ধরেন নরেন্দ্র মোদী। আগামী দিনে বিশ্বের টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকে ভারতে এসে টিকা তৈরির জন্য আহ্বান করেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+