আমেরিকায় দীর্ঘ বৈঠক, ইলন মাস্কের সন্তানদের সঙ্গে মোদীর খুনসুটি! ছবি দিয়ে প্রধানমন্ত্রী লিখলেন...
PM Modi US Visit: একেবারে বাচ্চাকে 'কোলে' নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে বসলেন টেসলা কর্তা ইলন মাস্ক (Tesla CEO Elon Musk)। বৃহস্পতিবার ভারতীয় সময় আড়াইটের কিছু পরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন মসনদে বসার পর প্রথম ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে চলেছে তাঁর। ফলে ভারত গোটা বিশ্বের মানুষ মোদী আর ট্রাম্পের বৈঠকের দিকে এখন তাকিয়ে।
যদিও এই বৈঠকের আগে ওয়াশিংটন ডিসিতে (Blair House in Washington, DC) গুরুত্বপূর্ণ দুটি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকটি করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (US National Security Advisor) Michael Waltz এর সঙ্গে। এরপর টুইটার কর্তা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী (PM Modi US Visit) ।

দীর্ঘ সময় ধরে চলে সেই বৈঠক। তবে কি নিয়ে আলোচনা তা এখনও জানা যায়নি। তবে শুল্ক সহ একাধিক বিষয়ে মাস্কের সঙ্গে মোদীর আলোচনা হতে পারে বলে খবর।
বর্তমানে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একটা পদে (Department of Government Efficiency (DOGE) আছেন। ফলে ট্রাম্পের আগে তাঁর সঙ্গে মোদীর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন ইলন তাঁর তিন সন্তানকে নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে যান মাস্ক। আর সেই ভিডিও একেবারে ভাইরাল। অনেকেই ইলনের এহেন পদক্ষপের প্রশংসা করছেন।
এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইলন মাক্সের সঙ্গে বৈঠকের ছবি শেয়ার করেছেন। যেখানে মাস্কের সন্তানদের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী লিখছেন, ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা হয়েছে। বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। আর তা করতে পেরে আনন্দিত!
Prime Minister Narendra Modi tweets, "It was also a delight to meet Elon Musk's family and to talk about a wide range of subjects!..." pic.twitter.com/AwnxDCHavk
— ANI (@ANI) February 13, 2025
PM Modi US Visit: মার্কিন এনএসএ'র সঙ্গে বৈঠকের পর কী লিখলেন মোদী
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (US National Security Advisor) Michael Waltz এর সঙ্গে বৈঠকে পর মোদী লিখছেন, উনি চিরকালই ভারতের কাছের বন্ধু। ভারত এবং আমেরিকা সম্পর্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দিকগুলি হল প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরাপত্তা। আমাদের মধ্যে এই সমস্ত ইস্যুগুলিকে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। এআই, সেমি কনডাক্টর, মহাকাশ গবেষণা সহ বিভিন্ন বিষয়ে আমেরিকা এবং ভারত সহযোগী হিসাবে কাজ করতে পারে বলে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Had a fruitful meeting with NSA @michaelgwaltz. He has always been a great friend of India. Defence, technology and security are important aspects of India-USA ties and we had a wonderful discussion around these issues. There is strong potential for cooperation in sectors like… pic.twitter.com/5w3Gv2lMJ6
— Narendra Modi (@narendramodi) February 13, 2025












Click it and Unblock the Notifications