PM Modi to visit Russia: বন্ধু পুতিনের আমন্ত্রণে ফের রাশিয়া সফরে মোদী, যোগ দেবেন ১৬তম ব্রিকস সম্মেলনে
PM Modi to visit Russia: ফের রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অক্টোবরের ২২-২৩ তারিখ নাগাদ মস্কো পাড়ি দেবেন প্রধানমন্ত্রী। চলতি বছরে রাশিয়ার কাজান শহরে হতে চলেছে ষষ্ঠদশ ব্রিকস সম্মেলন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সামিটে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবারই মোদীর সফরের কথা ঘোষণা করে বিদেশমন্ত্রক।
চলতি বছরে এই নিয়ে দু'বার রাশিয়া সফরে মোদী। বিদেশমন্ত্রক জানিয়েছে, ব্রিকস সম্মেলনে (16th BRICS Summit in Kazan) যোগ দেওয়ার পাশাপাশি ব্রিকসের সদস্য দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও (Bilateral Meeting) সারতে পারেন মোদী।

এবছরের ব্রিকস সম্মেলনের থিম বিশ্বব্যাপী উন্নয়ন ও নিরাপত্তা সুনিশ্চিতে বহুপাক্ষিকতার সশক্তিকরণ। বিশ্বব্যাপী নানান ঘটনা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এবারের ব্রিকস সম্মেলন। ব্রিকস দেশগুলির নেওয়া উদ্যোগ নিয়েও মূল্যায়ন হবে সামিটে। আলোচনা করা হবে অভাব-অভিযোগ নিয়েও। শুক্রবার এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)।
ব্রিকসের নেওয়া নানা উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভারত। উদ্যোগের বাস্তবায়নেও একযোগে কাজ করেছে ব্রিকস দেশগুলি। ভারতও রয়েছে সেই তালিকায়। ব্রিকস দেশগুলির মধ্যে সম্পর্কও আরও মজবুত হয়েছে। এমতাবস্থায় ব্রিকস সম্মেলনে রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদীর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক দল।
গত জুলাইতেই দুই দিনের সফরে রাশিয়া গিয়েছিলেন মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সেবারই প্রথম রাশিয়ার মাটিতে পা রাখেন নরেন্দ্র মোদী। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে মোদীকে সে দেশে আমন্ত্রণ জানান পুতিন (Vladimir Putin)। মস্কোয় বন্ধু পুতিনের বাড়িতে গিয়ে দেখা করেন মোদী।
এরপর ক্রেমলিনে বৈঠক (Modi Putin Meet at Kremlin) সারেন দুই রাষ্ট্রনেতা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি সমসাময়িক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়।
এর আগে ২০১৯ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। ভ্লাদিভস্তক বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ সারেন নরেন্দ্র মোদী। তারপর ২০২২ সালে দুজনের ফের সাক্ষাৎ হয়। তবে এবার রাশিয়ায় নয়। উজবেকিস্তানে সংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে উপস্থিত ছিলেন মোদী ও পুতিন।












Click it and Unblock the Notifications