Terror attack: আমেরিকায় জঙ্গি হামলার তীব্র নিন্দা মোদীর, আততায়ী ইসলামিক রাষ্ট্রের মদতপুষ্ট বলে জানাল FBI
New Orleans Terror attack: আমেরিকার নিউ ওরল্যান্সে জঙ্গি হামলার কড়া নিন্দা জানাল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হামলার নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। বর্ষবরণের রাতে নিউ ওরল্যান্সের বার্বোন স্ট্রিটে ভিড়ের মাঝে ট্রাক ঢুকিয়ে দেয় আততায়ী।
যার জেরে প্রাণ হারান ১৫ জন। এদিকে আততায়ী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানাল আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। এক্স পোস্টে মোদী জঙ্গি হামলায় (Terror Attack) নিহত ও আহতদের পরিবারকে সমবেদনাও জানান।

তিনি লেখেন, নিউ ওরল্যান্সে কাপুরুষোচিত (Cowardly) জঙ্গি হামলার তীব্র জানাচ্ছে ভারত। হামলার শিকার হওয়া পরিবারগুলির প্রতি সমবেদনা রইল তারা যেন দ্রুত এই বিভীষিকা থেকে বেরিয়ে এসে সুস্থ হয়ে ওঠেন। এদিকে জঙ্গি হামলায় ইসলামিক রাষ্ট্রের (Islamic State) যোগ রয়েছে বলে জানান মার্কিন গোয়েন্দারা।
নিহত আততায়ী ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসআই (ISIS) দ্বারা প্রভাবিত হয়ে একাই ওই কাজ ঘটান বলে দাবি এফবিআইয়ের। যদিও এর গোয়েন্দারা দাবি করেছিলেন, নিহত আততায়ী শামসুদ্দিন বাহার জব্বের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন। বৃহস্পতিবার সেই দাবি থেকে সরে এসে তাঁরা জানান, হামলায় জড়িত জব্বর একাই।
এফবিআই আরও জানিয়েছে, নিহত আততায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের নাগরিক। হামলার বেশকয়েক ঘণ্টা আগে ফেসবুকে পাঁচটি ভিডিয়ো পোস্ট করেছিল সে। জঙ্গিগোষ্ঠীকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিল জব্বর। এফবিআইয়ের জঙ্গিদমন শাখার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস্টোফার রাইয়া বলেন, হামলায় পুরোদমে নাশকতা যোগ রয়েছে। ইসলামিক রাষ্ট্র দ্বারা ১০০ শতাংশ মদতপুষ্ট এই আততায়ী।
প্রসঙ্গত, বুধবার কাকভোরে যখন সানন্দে বর্ষবরণের উদযাপন চলছে, তখনই ওই জঙ্গি হামলা ঘটে। ঐতিহ্যবাহী বার্বোন স্ট্রিটে শয়ে শয়ে মানুষের ভিড়ের মাঝে আচমকাই বিস্ফোরক বোঝাই ট্রাক ঢুকে পড়ে। ভোর ৩টের কিছু সময় পরে ওই ভয়াবহ হামলায় কার্যত হতচকিত হয়ে পড়েন সকলে। একের পর এক মৃত্যু ঘটে হামলার জেরে।
জঙ্গি হামলায় আহত হয়েছেন বহু মানুষ। ভাড়ার ট্রাক নিয়ে সংঘর্ষ চালানোর পরই আততায়ীকে গুলি করে মেরে ফেলে পুলিশ। ওই ঘাতক ট্রাকটি থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পতাকাও মিলেছে বলে জানিয়েছে এফবিআই। ঘটনায় গুলি চলার সময় দুই পুলিশ আধিকারিকও জখম হন বলে জানান পুলিশ সুপার অ্যানে কির্কপ্যাট্রিক।












Click it and Unblock the Notifications