Pm Modi at Vienna: ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে! বিশ্বকে বার্তা নরেন্দ্র মোদীর

Pm Modi at Vienna: বিশ্বকে ভারত বুদ্ধ দিয়েছে যুদ্ধ নয়। অস্ট্রিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বোঝাতে চেয়েছেন ভারত কখনোই যুদ্ধের বার্তা দেয় না। আর আগামীদিনে ভারত কী ভূমিকা নিতে চলেছে সেটাও স্পষ্ট করে দিয়েছেন মোদী।

বুধবার ভিয়েনায় গিয়ে প্রবাসীদের আয়োজন করা অনুষ্ঠানে যোগ দেন মোদী (Pm Modi at Vienna) । তিনি বলেন ভারত সবথেকে উজ্জ্বল ও বৃহত্তর লক্ষ্য নিয়ে ভবিষ্যতের দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, হাজার হাজার বছর ধরে ভারত বিশ্বকে জ্ঞান প্রদান করছে। উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া সফরে গিয়েও বলে এসেছেন, যুদ্ধক্ষেত্রে কখন ও কোনো সমাধান হয় না। পুতিনকে ই উক্রেনের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি।

Pm Modi at Vienna

এদিকে ৪১ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। তাঁর এই সফর অত্যন্ত তৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন মোদী (Pm Modi at Vienna)। তিনি বলেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। ভারত ও অস্ট্রেয়া বন্ধুত্বের ৭৫ তম বর্ষের উদযাপন করছে। তিনি আরও বলেন, দুই দেশ ভৌগালিকভাবে অনেক আলাদা হলেও বিভিন্ন দিক থেকে অনেক মিল আছে। আমাদের দেশে রয়েছে একাধিক সংস্কৃতি ও ভাষার মিশ্রণ। আইন থেকে সমাজ ব্যবস্থা, সব ক্ষেত্রেই মিল আছে। দেশ জুড়ে যে বৈচিত্র আছে, সেটাও এদিন উল্লেখ করেন মোদী।

ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের কথাও এদিন সোনা গিয়েছে মোদীর মুখে (Pm Modi at Vienna)। তিনি বলেন, ৬৫০ মিলিয়ন মানুষ তাঁদের অধিকার প্রয়োগ করেছেন। এত বড় ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়া সত্ত্বেও কয়েক ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ হয়েছে বলে উল্লেখ করেন মোদী। তাঁর কথায় এটাই গণতন্ত্রের শক্তি। উল্লেখ্য, ভারতীয় দুতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ৩১০০০ ভারতীয় বসবাস করেন, ভারতীয় পড়ুয়ার সংখ্যা সেখানে ৪৫০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+