Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Brazil: বহুতলের চিমনিতে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল বিমান! প্রবল বিস্ফোরণ, মৃত ১০

Brazil: চিমনির সঙ্গে ধাক্কা! বহুতলের উপরেই ভেঙে পড়ল একটি যাত্রীবাহি বিমান। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। জখম সবাইকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাজিলের (Brazil) দক্ষিণাঞ্চলের ছোট একটি পর্যটন শহর গ্রামাদোতে (Brazilian tourist town Gramado) । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলেই ছুটে যায় স্থানীয় উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।

Brazil

অন্যদিকে ব্রাজিল সিভিল ডিফেন্সের আধিকারিকরাও আসেন। কীভাবে বিমানটি এভাবে নীচ দিয়ে উড়ল এবং তা ভেঙে পড়ল খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হঠাত করেই তীব্র আগুনের ঝলকানি। সঙ্গে বিস্ফোরণের শব্দ। এরপরেই আতঙ্কিত মানুষের হুড়োহুড়ি পড়ে যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঘটনার পরের একাধিক ছবি-ভিডিও শেয়ার করেছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ছোট একটি বিমান। তাতে ১০ জন যাত্রী ছিল। সেটি প্রথমে বহুতলের একটি চিমনিতে আঘাত করে এবং পরে বাড়িটির দ্বিতীয় তলায় গিয়ে আঘাত করে। শেষমেশ একটি দোকানের উপর সেটি ভেঙে পড়ে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা আধিকারিকরা। আরও জানিয়েছেন, ঘটনায় বিমানে থাকা ১০ যাত্রীরই মৃত্যু হয়েছে। একই সঙ্গে ঘটনায় ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে ঘটনার দুঃখপ্রকাশ করে রিও গ্রান্দে দো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইটে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ঘটনা খুবই দুঃখজনক! প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, বিমানে থাকা সমস্ত যাত্রীরা একই পরিবারের সদস্য ছিলেন। সবাই একসঙ্গে ব্রাজিলের সাও পাওলো (Sao Paulo) যাচ্ছিল। কিন্তু তা যাওয়ার আগেই সব শেষ! একেবারে মর্মান্তিক দুরঘটনায় মৃত্যু ঘটল পরিবারের সকল সদস্যেরই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+