Indonesian Airline: ভয়ঙ্কর কাণ্ড! মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই চালক, বিপথে গেল বিমান, তারপর কী হল?

গাড়ি চালানোর সময় চালকদের ঘুমিয়ে পড়ার ফলে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে যায়। প্রাণ যায় চালকসহ গাড়িতে থাকা আরোহীদের। কিন্তু বিমান চালক যদিও ঘুমিয়ে পড়েন তাহলে কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। অবিশ্বাস্য হলেও এমন‌ ঘটনাই ঘটেছে ইন্দোনেশিয়ার বাতিক এয়ারলাইন্সের একটি এয়ারবাসে।

২৫ জানুয়ারির ঘটনা। প্রকাশ্যে এসেছে সম্প্রতি। মাঝে একটা এয়ারপোর্টে স্টপ দিয়ে শিডিউল মেনেই ১৫০ জন যাত্রী ও বিমান কর্মীদের নিয়ে সাউথ-ওয়েস্ট সুলাওয়েসি থেকে জাকার্তার দিকে যাচ্ছিল বিমানটি। কিন্তু মাঝপথে অবিশ্বাস্য ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার বিমানটির চালকরা মাঝ আকাশে ২৮ মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলেন। এরফলে বিমানটি নির্দিষ্ট পথ ভেঙে অন্য রুটে চলে যায়। গোটা ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থার পক্ষ থেকে।

Indonesian Airline

ইন্দোনেশিয়ান বিমানটি একটি বড় দুর্ঘটনার মুখে পড়তে পারত। কারণ বিমানে উভয় চালকই ২৮ মিনিটের মাঝ আকাশে ঘুমিয়ে পড়েছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির (একটি সরকারি সংস্থা) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ফ্লাইট বাটিক এয়ার বিটিকে৬৭২৩ গত ২৫ জানুয়ারি দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের কেন্ডারি থেকে রাজধানী জাকার্তার উদ্দেশে যাত্রা করেছিল, ১৫৩ জন যাত্রী এবং চারজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিল বিমানের মধ্যে।

সূত্রের খবর, বিমানটি যখন মাটি থেকে ৩৬ হাজার ফুট উঁচুতে, একটা সময় সহযোগী চালকের কাছে খানিকটা বিশ্রাম নেওয়ার আর্জি জানান পাইলট-ইন-কম্যান্ড। সহকারী আশ্বাস দেওয়ায় ঘুমিয়ে পড়েন তিনি। প্রায় আধঘণ্টা মতো ঘুমিয়ে চমকে উঠে তিনি দেখেন সহকারীও ঘুমিয়ে পড়েছেন!

দুই পাইলটই নিজেদের হেডসেট খুলে ফেলেন , কার্যত এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনও পাইলটের সঙ্গেই যোগাযোগ করত না পেরে কিছু সমস্যা হয়েছে বুঝতে পারেন জাকার্তার এয়ার ট্রাফিক কন্ট্রোল। যদিও ঘুম ভাঙার পর চালক এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নির্দিষ্ট রুটে ফিরিয়ে আনেন বিমানটিকে।

ইতিমধ্যেই বিমান সংস্থাটি দুই চালককে সাসপেন্ড করেছে। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। এই ঘটনায় ১৫০ জন যাত্রীসহ বিমানে থাকা সকলের প্রাণহানি ঘটতে পারত। ভাগ্য ভালো থাকায় কোনও ‌বিপদ ঘটেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+