Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi In USA: মার্কিন সফরে মোদীর সঙ্গে বৈঠকের পরেই বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের

Google Fintech Center In Gujarat: মার্কিন সফরে গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনের সফরে আমেরিকায় রয়েছেন তিনি।

ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ( Modi in USA)। আর এর মধ্যেই গুগল সিইও ভারতীয় বংশ দ্ভুত সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর এই বৈঠক শেষেই বড় ঘোষণা গুগল কর্তার।

বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের

তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই গুজরাতে Google Fintech Center খোলা হবে। একই সঙ্গে ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেছেন সুন্দর পিচাই। শুধু তাই নয়, ভারতের ডিজিটাল ইন্ডিয়ারও প্রশংসা শোনা যায় সুন্দর পিচাইয়ের মুখে। ইতিমধ্যে গুগল ভারতে একাধিক উদ্যোগ নিয়েছে।

আর এর মধ্যেই আরও বড় ঘোষণা। সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পিচাই জানিয়েছেন, ঐতিহাসিক মার্কিন সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সম্মানের ছিল। গুগল কীভাবে ভারতে বিনিয়োগ করছে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানোর কথাও জানিয়েছেন পিচাই।

পাশাপাশি গুজরাতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলার ঘোষণা করছি বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশিযা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ডিজিটাল ইন্ডিয়ার প্রশংসা করে গুগল সিইও বলেন, ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। যা অন্য দেশ অনুসরণ করছে বলেও মন্তব্য।

অন্যদিকে এই মার্কিন সফরে সিইও টিম কুক, ইলন মাস্ক সহ একাধিক মার্কিন শিল্পপতিদের সঙ্গে বৈঠক ( Modi in USA) করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ref_src=twsrc%5Etfw">June 23, 2023

বৈঠক শেষ ইলন মাস্ক ভারতে বিনিয়োগের ঘোষণা করেছেন। আর তা যদি সত্যি হয় ভারতের মাটিতে তৈরি হবে টেসলা গাড়ি। শুধু তাই নয়, আজ ইলন মাস্ক নিজেকে মোদীর ভক্ত বলেও সংবাদমাধ্যমে জানিয়েছেন। অন্যদিকে গত মাসখানেক আগে ভারতে একাধিক স্টোর খুলেছে টিম কুক। আগামীদিনে তাঁরা আরও বিনিয়োগে আগ্রহী বলে আগেই জানিয়েছে। এই বিষয়ে টিম কুকের সঙ্গে মোদীর আলোচনা হতে পারে বলে করা হচ্ছে।

উল্লেখ্য, তিনদিনের মার্কিন সফর শেষ হয়েছে নরেন্দ্র মোদীর। উড়ে গিয়েছেন মিশরে। সে দেশ ছাড়ার আগে ওয়াশিংটনের রিগান সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। আর সেই সমাবেশ থেকেও মেক ইন ইন্ডিয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে ভারত এবং আমেরিকার বন্ধুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+