Bangladesh: ইতিহাস জ্বালিয়ে, লোহা, টিন, কাঠ চুরি করে, গোমাংস খেয়ে ইদ উদযাপন 'বাংলাদ্বেষে'
Bangladesh: জুলাই-অগাস্টের স্মৃতি ফিরল বাংলাদেশে। একটা আস্ত ইতিহাসকে গুঁড়িয়ে দেওয়া হল চোখের সামনে! রাখা হল না কিছুই। বুধবার রাত থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল মৌলবাদী। শুধু তাই নয়, বুলডোজার চালিয়ে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। সকাল গড়িয়ে বেলা হয়ে গেলেও এখনও পর্যন্ত চলছে বাড়ি ভাঙার কাজ। আর তা ভেঙে ইদ পালন করছেন তারা। একেবারে মুখে আঙুল দিয়ে দেখছে ইউনূস সরকার।
এখনও পর্যন্ত এই ঘটনায় কড়া পদক্ষেপ কেন, একটা শব্দ পর্যন্ত খরচ করেনি। বরং অন্তবর্তী সরকারের একাধিক উপদেষ্টা একদল মানুষের এই 'উল্লাস'কে প্রশয় দিয়ে চলেছে। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় (Bangladesh) ।

সে দেশের সংবাদমাধ্যমে দাবি, বাংলাদেশের (Bangladesh) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনে ছয়তলা ভবনটি সম্পূর্ণ ভাঙা হয়ে গিয়েছে। 'বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর'ও রাখা হয়নি। অবাধে সেখানে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। একেবারে হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, কয়েকশ মানুষ বাড়িতে ঢুকে লুঠপাট চালাচ্ছে বলেও অভিযোগ। বাড়ির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে।
'প্রথম আলো'র প্রকাশিত খবর অনুযায়ী, শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা বইও ছাড় দিচ্ছে না দুষ্কৃতীরা। স্টিল, লোহা, টিন, কাঠের সঙ্গে সেগুলি নিয়েও পালাচ্ছে তারা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল। আর তা দেখে-শুনে অনেকেই বলছেন, এমন বাংলাদেশকে আমরা চিনি না। কিন্তু এই সমস্ত জিনিস লুট করে কি করবে?
ও দেশের সংবাদমাধ্যমকে 'আন্দোলনকারী'রা জানাচ্ছেন, এগুলি বিক্রি করে মুরগি কিংবা গরুর মাংস খাওয়া হবে। বল্কে রাখা প্রয়োজন, একই ভাবে জুলাই-অহাস্ট মাসে হওয়া বিপ্লবে আন্দোলনকারীরা হাসিনার বাড়িতে ঢুকে আন্দোলনের নামে কার্যত লুঠ চালায়। টিভি থেকে শুরু করে চেয়ার-আসবাব কিছুই ছাড়েনি। এমনকি আলমারি ভেঙে পরিবারের সদস্যদের জামা-কাপড় নিয়ে পালাতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের।
অন্যদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা। ঘটনার বিচার চেয়েছেন। এমনকি আগামিদিনে আন্দোলন জারি রাখবেন বলেও হুঁশিয়ারি। শুধু তাই নয়, এই ঘটনায় অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেও আক্রমণ শানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।












Click it and Unblock the Notifications