পাঠানকোট হামলা : ভারতের দেওয়া প্রমাণের ভিত্তিতে তদন্তের নির্দেশ শরিফের

ইসলামাবাদ, ৮ জানুয়ারি : পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় মৃত জঙ্গিরা যে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এদেশে এসে হামলা চালায় তা তদন্তে নেমে ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]

একইসঙ্গে এটাই স্পষ্ট হয় যে, হামলার ছক পাকিস্তানে বসে কষা হয়েছে শুধু তাই নয়। পাকিস্তানে বসে পাঠানকোটে হামলাকারীদের সঙ্গে নিরন্তর ফোনে যোগাযোগ রাখা হয়েছে প্রতিবেশী দেশে বসেই।

ভারতের দেওয়া প্রমাণের ভিত্তিতে জঙ্গি হামলার তদন্ত পাকিস্তানে

এরকম আরও নানা তথ্য সম্বলিত ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখেই পাঠানকোট হামলায় পাক-যোগ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শরিফ। সেখানেই স্থির হয়, ভারতের দেওয়া তথ্যকে সামনে রেখেই পাকিস্তান পাঠানকোট হামলার তদন্ত করবে। জানা গিয়েছে, পাক গোয়েন্দা প্রধান আফতাব সুলতানকে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্যও দিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে আগ্রহী এবং সন্ত্রাসবাদ বিরোধিতায় এক হয়ে লড়তে ইচ্ছুক তা জানিয়ে দিয়েছেন নওয়াজ শরিফ। অন্যদিকে পাকিস্তানের এনএসএ প্রধান নাসেন খান জানজুয়াকে ভারতের এনএসএ প্রধান অজিত ডোভালের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। আগামী দিনে দ্বিপাক্ষিক আলোচনাও যাতে চলে সেটাও খেয়াল রাখতে বলা হয়েছে।

পাকিস্তানি গোয়েন্দাদের একটি সূত্র জানাচ্ছে, ভারতের দেওয়া তথ্য শুধুমাত্র টেলিফোন নির্ভর। তা যথেষ্ট নয়। প্রয়োজনে আরও তথ্য চাওয়া হতে পারে। দোষীদের বিরুদ্ধে যাতে কড়া প্রমাণ নিয়ে ঝাঁপানো যেতে পারে সেজন্যই আরও প্রমাণের প্রয়োজন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+