মাঝ আকাশে বিমানের দরজা খুলে দিলেন যাত্রী! এরপর যা হল তা জানলে আশ্চর্য হবেনই
Viral Video: বড়সড় দুর্ঘটনা এড়ালো দক্ষিন কোরিয়ার একটি বিমান সংস্থা এশিয়ান এয়ারলাইন্স। মাঝ আকাশেই বিমানের আপদকালীন দরজা খুলে দিলেন এক যাত্রী। আর তা ঘিরে বিমানের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমত আতঙ্কে পড়ে যান বিমানে থাকা যাত্রীরা।
ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর তা রীতিমত ঘুম উড়িয়ে দেওয়ার মতো। প্রকাশিত খবর অনুযায়ী, এশিয়ান এয়ারলাইন্সের OZ 8124 ফ্লাইটটি জেজু আইল্যান্ড থেকে উড়ে ছিল সকালে। ডেগু বিমানবন্দরে ল্যান্ডিংয়ের কথা ছিল আর তার আগেই বিমানের এক যাত্রী দরজাটি খুলে দেয়। আর তা খুলে দেওয়ার পরেই বিমানটি কাঁপতে শুরু করেন। যদিও পাইলট অনেক দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনে বলে জানা গিয়েছে।

তবে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই দাবি। ঘটনায় কোনও যাত্রী গুরুতর জখম হয়নি বলেই জানা গিয়েছে। তবে বেশ কয়েকজনের শ্বাস নিতে সমস্যা তৈরি হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যখন এই ঘটনা ঘটে সেই সময়ে বিমানে ১৯৪ জন যাত্রী ছিলেন।
জানা যায়, যখন ওই যাত্রী বিমানের দরজা খুলে দেয় সেই সময়ে হাওয়াতে ২০০ মিটার উঁচুতে ছিল। তবে ঘটনার পরেই বিমানের দরজার লিভার টেনে ধরার অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার তদন্ত যথেষ্ট গুরুত্ব দিয়েও দেখা হচ্ছে। বিমান সংস্থার পাশাপাশি সে দেশের বিমান সুরক্ষা দফতর পুরো বিষয়টি দেখছে।
A man has been arrested for opening emergency door of an #AsianaAirlines flight during landing with its door still open at Daegu International Airport on Friday.
— Siraj Noorani (@sirajnoorani) May 26, 2023
All 194 passengers survived, but some had breathing problems.#southkorea #viral #viralvideo #korean #korea pic.twitter.com/lX4ZY9KT1e
তবে যে ব্যক্তি এই কাজ করেছে সে নেশায় মত্ত ছিল না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পরে অভিযুক্ত ওই ব্যক্তি রীতিমত আতঙ্কে রয়েছেন। কিছু বলতেই ভয় পাচ্ছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই বিমানে ৪৮ জন ক্রীড়াবিদও ছিলেন। যারা পাশের শহর উলসানে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications