পাকিস্তানি সেনার থেকে প্রশিক্ষণ পাচ্ছে জঙ্গিদের! সীমান্ত পার থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে রীতিমতো উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। ক্রমাগত এই পরিস্থিতি কাটাবার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইমরান সরকার।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে রীতিমতো উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি। ক্রমাগত এই পরিস্থিতি কাটাবার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ইমরান সরকার। এদিকে, মুখে অক রকম বললেও সন্ত্রাসের রাস্তা থেকে কিছুতেই সরছে না পাকিস্তান। অন্তত সীমান্ত পার থেকে তেমনই তথ্য উঠে আসছে।

জঙ্গি প্রশিক্ষণ শিবির ঘিরে তথ্য
জানা গিয়েছে ,পাকিস্তানি সেনার ৫০ জন অফিসার ও জওয়ানকে দিয়ে জঙ্গি প্রশিক্ষমের কাজে লাগাচ্ছে সেদেশের প্রশাসন। আলাদা করে এই পাকিস্তনি জওয়ানরা শুধুমাত্র জঙ্গিদের অস্ত্রশিক্ষা ও যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে তুলছে।

কোন পথে কাশ্মীরে প্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা?
সাম্প্রতিককালে কাশ্মীর সীমান্তে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ির জেরে জঙ্গি অনুপ্রবেশ খানিকটা স্তিমিত হয়ে গিয়েছে। পাকস্তান থেকে রেশিয়ান গালি, ও কাদলান গালির পথে জঙ্গিরা প্রবেশ করার ছক কষছে কাশ্মীরে।

হাজিপুর নালার কাছে অনুপ্রবেশের চেষ্টা
হাজিপুর নালার কাছ দিয়ে পাকিস্তানের 'ব্যাট' বাহিনীর চেষ্টায় জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এজন্য পাকিস্তানের মুরাদাবাদে আলাদাভাবে ৮০-৯০ জন পাকিস্তানি এসএসজি কমান্ডোর প্রশিক্ষণ চলছে। এছাড়াও জব্বার উপত্যকা, জুরা উপত্যকা দিয়েও বাঙ্কারের মাধ্যমে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications