তুরস্কে ত্রাণ 'ফেরত' পাকিস্তানের! সাংবাদিকের বিস্ফোরক দাবি ঘিরে শোরগোল
অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত পাকিস্তান। সেই পরিস্থিতির মধ্যে ভারতের এই প্রতিবেশীই নাকি প্রচুর ত্রাণ পাঠিয়েছে পাকিস্তানে। তবে এব্যাপারে বিরুদ্ধ মত শোনা গিয়েছে সেদেশ থেকেই।
বিশ্বের অন্য দেশগুলির মতো আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তান (Pakistan) ত্রাণ সাহায্য পাঠিয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে (Turkey)। সঙ্গে গিয়েছে অনুসন্ধান এবং উদ্ধারের জন্য কর্মীও। তুরস্কে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে পাকিস্তা সি-১৩০ বিমানও পাঠিয়েছে। তবে এসবের মধ্যে পাকিস্তানের এক সাংবাদিক দাবি করেছেন, পাকিস্তান যে ত্রাণ সামগ্রি পাঠিয়েছে, তা গতবছর তাদের দেশে ভয়াবহ বন্যার সময় তুরস্কের পাঠানো ত্রাণ সামগ্রিই। অর্থাৎ পাকিস্তান সরকারের বিরুদ্ধে ত্রাণ সামগ্রি ফের পাঠানো অভিযোগও বটে।
|
পাকিস্তানের এনডিএফএ-র বিবৃতি
পাকিস্তানের এনডিএমএ তুরস্কে এখনও পর্যন্ত যে ত্রাণ পাঠিয়েছে তা নিয়ে বিবৃতি দিয়েছে। টুইটে তারা বলেছে ত্রাণ সামগ্রি বোঝাই ২১ টি কন্টেনার তাফতানে পৌঁছেছে। এর মধ্যে শীতকালীন তাঁবু, কব্ল এবং অন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রি রয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সি ১৩০ বিমানে লাহোর থেকে এইসব সামগ্রি পাঠানো হয়েছে।
পাকিস্তানের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শরিফ এবং বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভূমিকম্পের পরেই তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেখানকার সরকার ত্রাণ ও পুনর্বাসনে ব্যস্ত থাকায় সেই সফর বাতিল করা হয়। টুইটে পাকিস্তানের প্রঝানমন্ত্রী বলেছেন. ২০০৫ সালের ভূমিকম্প এবং ২০১০ সালের বন্যায় তুরস্ক তাদের সাহায্য করেছিল।

ত্রাণ ফেরত পাঠিয়েছে পাকিস্তান
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের সাংবাদিক শহিদ মাসুদ দাবি করেছেন, গত বছর তুরস্ক পাকিস্তানে বন্যার সময় ত্রাণ সামগ্রি পাঠিয়েছিল। এবার তুরস্কার ভূমিকম্পের ত্রাণ হিসেবে পাকিস্তান সেইসব ত্রাণ সামগ্রিই ফের পাঠিয়ে দিয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান একই ত্রাণ সামগ্রি ফের একবাক নতুন প্যাকেটে করে তুরস্কে ভূমিকম্প সহায়তার নামে পাছিয়েছে।

সারা বিশ্বের সামনে বিব্রতকর পরিস্থিতি পাকিস্তানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ত্রাণ ও উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন। সেদিক থেকে দেখতে গেলে, যদি সাংবাদিকের দাবি সত্যি হয়, তাহলে ত্রাণ নিয়ে সারা বিশ্বের সামনে বিব্রতকর পরিস্থিতি বর্তমান পাকিস্তান প্রশাসনের।

এখনও পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার পেরিয়ে গিয়েছে। সেখানে প্রায় ২,৬৪,০০০-র বেশি বাড়ি-ঘর নষ্ট হয়ে গিয়েছে। অনেক লোককে এখনও খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে ভূমিকম্পের ২৭৮ ঘন্টা পরেই ধ্বংসস্তূপ থেকে শুক্রবারও প্রাণের সন্ধান পাওয়া গিয়েছে। তবে অনেক জায়গাতেই উদ্ধার কাজ শেষ করেছে প্রশাসন।












Click it and Unblock the Notifications