Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jaffar Express Hijack: জঙ্গি পুষে জাঁতাকলে পাকিস্তান! ট্রেন হাইজ্যাক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

Jaffar Express Hijack: মঙ্গলবার পাকিস্তানে ঘটে গিয়েছে ভয়াবহ জঙ্গি হামলা। বালুচিস্তানে ৫০০ জন যাত্রী সমেত আস্ত ট্রেনকে হাইজ্যাক করে জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয় ২৮ জন পাক সেনার। যদিও জঙ্গিদের কাছে পণবন্দি থাকা যাত্রীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। আর এবার জাফর এক্সপ্রেসে জঙ্গি হামলার ঘটনায় বিবৃতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাপুরুষোচিত বলে উল্লেখ করলেন তিনি।

এধরনের হামলা ঘটিয়ে জঙ্গিরা পাকিস্তানের শান্তি বিঘ্নিত করতে পারবে না বলে হুঁশিয়ারি শেহবাজের। মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল নয় কোচের জাফর এক্সপ্রেস। পেহরো কুনরি ও গাদালারের মধ্যবর্তী স্থানে তাতে হামলা চালায় বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। সিবি জেলার গ্রামীণ এলাকা দিয়ে যাচ্ছিল ট্রেন। যার একদিকে আফগানিস্তান ও অন্যদিকে ইরান।

pakistan

রেললাইনে বিস্ফোরক রেখে ট্রেনকে বেলাইন করিয়ে ট্রেন হাইজ্যাক করে জঙ্গিরা। নির্বিচারে চালানো হয় গুলিও। বালোচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার দাবিতে পাক সেনার বিরুদ্ধে বিদ্রোহ করছে বালোচ লিবারেশন আর্মি। তারই ফলশ্রুতি হিসেবে মঙ্গলবার ওই জঙ্গি হামলা চালানো হয়। পাক সেনা এক পাও এগোলে পণবন্দিদের মেরে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়। যদিও সামরিক অভিযান চালিয়ে সকল পণবন্দিদের উদ্ধার করে পাক সেনা। ৩৩ জন জঙ্গিকে নিকেশও করে সেনা।

Take a Poll

জাফর এক্সপ্রেসকাণ্ডে প্রথম মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান পাক প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে শেহবাজ শরিফ লেখেন, "জঘন্যতম এই হামলায় গোটা দেশ স্তম্ভিত। তবে কাপুরুষোচিত এই হামলায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এতটুকু বিঘ্নিত হবে না। শহিদদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। ডজনেরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে ইতিমধ্যেই।"

পাক সেনাবাহিনীর এক শীর্ষকর্তা জানান, দক্ষিণ পশ্চিম পাকিস্তানে বালোচ লিবারেশন আর্মির কবজা থেকে সমস্ত পণবন্দিদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে চলা সেনা অভিযানে ৩৩ জন জঙ্গিকে খতম করা হয়েছে। কর্তব্যরত ১ জওয়ান-সহ মোট ২৮ জন জওয়ানের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজের সময় মারা যান আরও এক জওয়ান। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানান, নিরীহ যাত্রীদের প্রথমে ঢাল করেছিল জঙ্গিরা। তাই উদ্ধারকার্যে দেরি হয়। মঙ্গলবারই জঙ্গিদের কবল থেকে ১০০ জন পণবন্দিকে মুক্ত করা হয়। বুধবার অভিযান চালিয়ে বাকিদের মুক্ত করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+