সব জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিক পাকিস্তান, হুঁশিয়ারি আমেরিকার
ওয়াশিংটন, ২৩ অক্টোবর : বাছাই করে নয়, সব ধরনের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যৌথ বৈঠকের পরই এমন বিবৃতি পাওয়া গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
শুক্রবার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠক হয়। এরপরই এই বিবৃতি সামনে এসেছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি এরিক স্কাল্টজ জানান, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনুযায়ী সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাকিস্তানি ভাবনাকে স্বাগত। তবে একইসঙ্গে এটা জানিয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে নয়, সব ধরনের জঙ্গি সংগঠনের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে।
এপ্রসঙ্গে তিনি আরও জানান, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। কিছু জঙ্গি সংগঠনকে সরিয়ে দিয়ে সেখানে সরকারি আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে বেছে নয়, সব জঙ্গিদেরই টার্গেট করতে হবে।
প্রসঙ্গত, মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদ ও তার সংগঠন জামাত-উদ-দাওয়া অথবা হাক্কানির মতো জঙ্গি সংগঠন পাকিস্তানে নিষিদ্ধ নয়। এই সংগঠনগুলি একইসঙ্গে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসের বিষ ছড়িয়ে চলেছে।












Click it and Unblock the Notifications