Pahalgam: পহেলগাঁওয়ের ঘটনার পর হাফিজ সইদের নিরাপত্তা ৪ গুণ বাড়াল পাকিস্তান! পাহারায় সেনা ও ড্রোন
Pahalgam: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর হাফিজ সইদের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সূত্র মারফত খবর। কিন্তু কে এই হাফিজ সাইদ? পাকিস্তান লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী সন্দেহে তার নিরাপত্তা চারগুণ বাড়িয়েছে পাকিস্তান। মূলত, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সূত্র মারফৎ খবর, সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ধিত নিরাপত্তার অংশ হিসেবে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সশস্ত্র সদস্যরা সার্বক্ষণিক হাফিজ সইদের লাহোরের বাসভবনের চারপাশে মোতায়েন রয়েছে। একইসঙ্গে ওই এলাকায় ব্যাপক নজরদারি ব্যবস্থা করা হয়েছে।

২২শে এপ্রিলের হামলার পর লাহোরের জনবহুল আবাসিক এলাকা মহল্লা জোহর টাউনে অবস্থিত হাফিজ সইদের বাড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী, আইএসআই এবং লস্কর কর্মীরা যৌথভাবে তার নিরাপত্তার বিষয়টি তদারকি করছে। কম্পাউন্ডের ওপর নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে এবং ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রাস্তাগুলিতে উচ্চ-রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
ওই ভবনের কাছে কোনও বেসামরিক লোকের যাতায়াতের অনুমতি নেই এবং এলাকাটিকে ড্রোনমুক্ত ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, পহেলগাঁও হামলার পরই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
এদিকে টিআরএফ-ও প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় সংস্থাগুলির বিশ্বাস, এই হামলার পরিকল্পনায় হাফিজ সইদের প্রধান ভূমিকা ছিল। এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং উভয় দেশ থেকেই তীব্র প্রতিক্রিয়া এসেছে।
জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্বব্যাপী জঙ্গি হিসেবে চিহ্নিত এবং যার মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার, সেই হাফিজ সইদ পাকিস্তানে প্রকাশ্যেই বসবাস করে। লাহোরের প্রাণকেন্দ্রে বেসামরিক নাগরিকদের দ্বারা পরিবেষ্টিত তার এই বাসস্থান কিন্তু গোপন নয়।
বিভিন্ন সংবাদমাধ্যম ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্র এবং ভিডিওতে হাফিজ সইদের কম্পাউন্ডের ছবি পেয়েছে। সেখানে তিনটি প্রধান কাঠামো দেখা গিয়েছে: তার সুরক্ষিত বাসভবন, একটি বিশাল মসজিদ ও মাদ্রাসা যা তার অপারেশনাল বেস হিসেবে কাজ করে এবং একটি নবনির্মিত ব্যক্তিগত পার্ক।
ফুটেজে দেখা যাচ্ছে, পাকিস্তানি নিরাপত্তা কর্মীদের তত্ত্বাবধানে সইদ বিলাসবহুল জীবনযাপন করছে। যা সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর ইসলামাবাদের বারংবার দাবির বিপরীত। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই হাফিজ সইদের নিরাপত্তা পর্যালোচনা করেছে এবং তার বাসভবনকে 'সাব-জেলে' রূপান্তরিত করা হচ্ছে। এর ফলে হেফাজতে থাকাকালীনও সে ন্যূনতম বিধিনিষেধের মধ্যে কাজ করার সুযোগ পাবে।
২০২১ সালে হাফিজ সইদের বাড়ির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার পর তার নিরাপত্তা আগে থেকেই বাড়ানো হয়েছিল। গত মাসে, তার ঘনিষ্ঠ সহযোগী আবু কাতাল নিহত হওয়ার পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি পুরো নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, হাফিজ সইদ দীর্ঘদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি। মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবেও তার নাম রয়েছে। তবে পাকিস্তানের এমন পদক্ষেপের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications